• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

সিরাজগঞ্জে দেশব্যাপী জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী হাফেজ রাহিমুল ইসলামকে সংবর্ধনা প্রদান করলেন সাইদুর রহমান বাচ্চু।

dailydhakamail / ১৩৯ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি:

দ্বীনি শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠিত সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান তাহফিজুল কুরআন মডেল মাদ্রাসা’র ছাত্র হাফেজ রাহিমুল ইসলাম সম্প্রতি কুরআনের ছোঁয়া ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত দেশব্যাপী জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৫-২০২৬ এ অংশগ্রহণ করে সমগ্র বাংলাদেশে প্রথম স্থান অর্জন করেন।

এই কৃতিত্বের স্বীকৃতি হিসেবে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র পক্ষ থেকে হাফেজ রাহিমুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয় এবং অনুষ্ঠান শেষে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) বিকেল ৪টায় সিরাজগঞ্জ শহরের পৌর মুক্ত মঞ্চে চেম্বার আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ সমিতির সভাপতি মুফতি মোঃ রুহুল আমীন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন তাহফিজুল কুরআন মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও ইসলামিয়া সরকারি কলেজ জামে মসজিদের পেশ ইমাম ও খতিব, মুহতামিম ও প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা রুহুল আমীন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী হাফেজ রাহিমুল ইসলামের হাতে সন্মাননা স্মারক তুলে দেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।

প্রধান অতিথি সাইদুর রহমান বাচ্চু তার বক্তব্যে বলেন,
“তাহফিজুল কুরআন মডেল মাদ্রাসার ছাত্র সিরাজগঞ্জের কৃতিসন্তান মোঃ রাহিমুল ইসলাম সারাদেশে প্রথম স্থান অর্জন করায় আমরা গর্বিত। আমার নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া আলেম ওলামাদের অত্যন্ত ভালবাসতেন এবং সম্মান করতেন। আমরা ইসলামী আদর্শে বিশ্বাসী, কোরআনকে ভালোবাসি। আজ যে ছেলেটিকে সংবর্ধনা দেওয়া হলো, সে এতিম। এতিমের মাথায় হাত রাখলে আল্লাহ খুশী হন। তাই রাহিমুল ইসলামের প্রতি সবাই খেয়াল রাখবেন। আমি নিজেও মা-বাবা হারা একজন এতিম। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং মরহুমা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাতের জন্য দোয়া করবেন।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট হাজী মোঃ আব্দুল কাদের, লিটন সাহা, একাব্বর আলী আকবর, আবু সাইদ, জুড়ান সরকার, এস. এম. তানভীর মাহমুদ পলাশ, মোঃ নজরুল ইসলাম, আবু হানিফ, প্রদীপ কুমার রায়, আবুল হাশেম আবু, শফিকুল ইসলাম জিন্নাহ, শরিফুল ইসলাম আলামিন, মোঃ জাহিদুল ইসলাম লিটু, মোঃ আনোয়ার হোসেন তালুকদার, মোঃ নুরুল হক, মোঃ আলতাফ হোসেন, মোঃ জুয়েল রানা, সহ-মালসাপাড়া কবরস্থান মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মাহমুদুল হাসান, ওলামা দলের সদস্য সচিব হাফেজ নুরন্নবী, ইসলামী আন্দোলনের মুফতি মুহিবুল্লাহ মুহিব, জেলা তাঁতী দলের সদস্য সচিব হাসিনুর রহমান হাসি।

এছাড়া উপস্থিত ছিলেন তাহফিজুল কুরআন মডেল মাদ্রাসার সহকারী পরিচালক ও নায়েবে মুহতামিম মুফতি রাশেদুল ইসলাম, শিক্ষা সচিব হযরত মাওঃ জিয়াউল হক, সহকারী শিক্ষক হযরত মাওলানা আবু বকর, শিক্ষক আব্দুর রহিম, হাফেজ কারী হারুনুর রশিদ, মাস্টার সুমন আহমেদ, মাস্টার ইসমাইল হোসেন, সহ শিক্ষক মণ্ডলী, কর্মকর্তা ও চেম্বারের সকল নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর হাসপাতাল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুস সামাদ খান। অনুষ্ঠান পরিশেষে পরিবেশিত হয় ইনসাফ শিল্পীগোষ্ঠীর ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com