• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক

সরিষাবাড়ীতে প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় পার্থেনিয়াম উদ্ভিদ নির্মূল অভিযান

dailydhakamail / ১১৪ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬

মাসুদ রানা | জামালপুর প্রতিনিধি

“ইচ্ছেশ্রমে গড়ি দেশ, সুস্থ সুন্দর বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে ক্ষতিকর আগাছা পার্থেনিয়াম নির্মূলে উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) দিনব্যাপী সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের জগন্নাথগঞ্জ পুরাতন ঘাটসহ বিভিন্ন এলাকায় এ ক্ষতিকর উদ্ভিদ নির্মূল কার্যক্রম পরিচালনা করে সামাজিক সংগঠন ইচ্ছেশ্রম।

সংগঠনের সদস্যরা জানান, প্রকৃতি ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর পার্থেনিয়ামের ভয়াবহ প্রভাব বিবেচনায় নিয়ে শুক্রবার উপজেলা জুড়ে দিনব্যাপী এ নির্মূল অভিযান পরিচালনা করা হয়। স্বেচ্ছাসেবী সংগঠন ইচ্ছেশ্রমের উদ্যোগে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে উপজেলার বিভিন্ন স্থানে ৩০টিরও বেশি স্থানে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানের আওতায় রাস্তার পাশ, খোলা জায়গা, শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন এলাকা, ফসলি জমির আশপাশ এবং জনবসতিপূর্ণ স্থান থেকে পার্থেনিয়াম অপসারণ করে সমূলে মাটিতে পুঁতে ফেলা হয়, যা পরবর্তীতে জৈবসারে পরিণত হয়।

সংগঠন সূত্রে জানা গেছে, ২০২২ সাল থেকে ইচ্ছেশ্রমের মাধ্যমে সরিষাবাড়ী উপজেলার বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে এই ক্ষতিকর পার্থেনিয়াম উদ্ভিদ নির্মূল কার্যক্রম পরিচালনা করে আসছেন তারা।

বিশেষজ্ঞদের মতে, পার্থেনিয়াম ক্ষতিকর উদ্ভিদের আদি নিবাস উত্তর ও দক্ষিণ আমেরিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং পূর্ব মেক্সিকো। এটি নরম কাণ্ডবিশিষ্ট গুল্মজাতীয় আগাছা, যা সাধারণত ‘গাজর ঘাস’ নামে পরিচিত। গাছটি সাধারণত ২ থেকে ৫ ফুট পর্যন্ত উঁচু হয়ে থাকে এবং দেখতে অনেকটা গাজর পাতা কিংবা চন্দ্রমল্লিকা ফুলগাছের পাতার মতো।

এ গাছে ছোট ছোট সাদা ফুল ফোটে। এর বীজ অত্যন্ত ক্ষুদ্র ও হালকা হওয়ায় বাতাসের মাধ্যমে দূর-দূরান্তে ছড়িয়ে পড়ে এবং দ্রুত বংশবিস্তার করে। একটি গাছ মাত্র চার মাসে তিনবার ফুল দিয়ে প্রায় ৪ হাজার থেকে ১৫ হাজার পর্যন্ত বীজ উৎপন্ন করতে পারে, যা এর ভয়াবহ বিস্তারের অন্যতম কারণ।

ইচ্ছেশ্রম সংগঠনের প্রতিষ্ঠাতা সহকারী অধ্যাপক মোঃ হাসমত আলী বলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তিনি দীর্ঘদিন ধরে ছুটির দিনে এই ক্ষতিকর পার্থেনিয়াম উদ্ভিদ নির্মূলে কাজ করে আসছেন। আজকের এই অভিযানের মাধ্যমে সরিষাবাড়ী উপজেলাকে পার্থেনিয়ামমুক্ত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, পার্থেনিয়াম সম্পূর্ণভাবে নির্মূল করা অত্যন্ত কঠিন, কারণ বাতাসের মাধ্যমে এর বীজ ছড়িয়ে যেকোনো স্থানে গজাতে পারে। তবে তার এই কর্মসূচি অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে সারা বাংলাদেশ থেকে এই ক্ষতিকর উদ্ভিদ নির্মূলে একটি কার্যকর ও সুপরিকল্পিত কর্মসূচি গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ জানান, পার্থেনিয়াম একটি অত্যন্ত ক্ষতিকর উদ্ভিদ। এ উদ্ভিদ থেকে নির্গত ক্ষতিকর রাসায়নিক পদার্থ ফসলের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়। এছাড়া পার্থেনিয়ামের ফুলের রেণু বাতাসের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করলে শ্বাসকষ্ট, হাঁপানি, জ্বর, অ্যালার্জি, চর্মরোগ ও ব্রংকাইটিসসহ নানা জটিল রোগের সৃষ্টি হতে পারে। এমনকি গবাদিপশু এই ঘাস খেলে গুরুতর অসুস্থ হয়ে পড়ে বলেও জানান তিনি।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com