• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জে গণভোট প্রচারে ‘সুপার ক্যারাভ্যান’-এর শুভ উদ্বোধন করলেন উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ

dailydhakamail / ১১৮ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬

আজিজুর রহমান মুন্না | সিরাজগঞ্জ প্রতিনিধি :

“দেশের চাবি আপনার হাতে”—এই স্লোগানকে সামনে রেখে আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করতে সিরাজগঞ্জে ভ্রাম্যমাণ ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভ্যান’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) সন্ধ্যায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় চত্বরে অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ ‘সুপার ক্যারাভ্যান’-যোগে গণভোট প্রচার কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনপূর্ব বক্তব্যে উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, ৫ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দে স্বৈরাচার পতনের পর দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। আমরা ক্ষমতায় আসিনি, বরং দায়িত্ব গ্রহণ করেছি। এই দায়িত্বের অংশ হিসেবে কিছু সংস্কার করা হয়েছে, কিছু সংস্কার এখনও বাকি রয়েছে। পূর্ণাঙ্গ সংস্কার একটি নির্বাচিত সরকারের মাধ্যমেই সম্পন্ন হবে। সে লক্ষ্যেই আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করবেন।

তিনি আরও বলেন, দেশে পূর্ণাঙ্গ সংস্কার নিশ্চিত করা, ভবিষ্যতে যেন আর কোনো স্বৈরাচার সৃষ্টি না হয় এবং একটি সুন্দর ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তুলতেই নির্বাচনের পাশাপাশি গণভোটের আয়োজন করা হয়েছে। গণভোটে আপনারা ‘হ্যাঁ’ ভোট দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করবেন এবং দেশের অগ্রযাত্রায় শামিল হবেন।

ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, ভোটাধিকার কারও দয়া নয়, এটি আমাদের সাংবিধানিক অধিকার। এই অধিকার প্রয়োগের মাধ্যমেই আমরা নির্ধারণ করি দেশ কোন পথে এগিয়ে যাবে। একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি রাষ্ট্রের প্রতিটি নাগরিকের দায়িত্ব। তিনি বিশেষ করে তরুণ সমাজ, নারী ভোটার এবং প্রথমবারের ভোটারদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, প্রশ্ন করুন, জানুন, বলুন এবং ভোট দিন—আপনাদের সিদ্ধান্তেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ, নতুন বাংলাদেশ।

তিনি আরও উল্লেখ করেন, সিরাজগঞ্জ একটি ঐতিহ্যবাহী জেলা ও বহু গুণীজনের জন্মস্থান। খ্যাতিমান কবি ইসমাইল হোসেন শিরাজীর জন্ম এই জেলাতেই। একটি দেশ গড়তে সাধারণ মানুষের ভোটাধিকার সম্পর্কে সচেতন করা এবং নির্বাচনে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। প্রান্তিক পর্যায়ে এই বার্তা পৌঁছে দিতে ‘সুপার ক্যারাভ্যান’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. বজলুর রশীদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ, অর্থ সচিব ড. মোঃ খায়রুজ্জামান মজুমদার, বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।

স্বাগত বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম বলেন, জেলার ৭৫৩টি ওয়ার্ডে সরকারি কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধি, মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাধ্যমে গণভোটের প্রচারণা চালানো হচ্ছে। শুক্রবার জুমার খুতবায়ও গণভোটের বার্তা তুলে ধরা হয়েছে। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে গণভোটের প্যানা ও সাইনবোর্ড স্থাপন করা হয়েছে, দেড় লক্ষাধিক লিফলেট বিতরণ এবং মাইকিং করা হয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। দেশ পরিবর্তনের স্বার্থে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে জনগণকে উদ্বুদ্ধ করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, সিভিল সার্জন ডা. মোঃ নূরুল আমীন, স্থানীয় সরকার বিভাগ সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জুলাই-আগস্ট আন্দোলনের যোদ্ধা, সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com