• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম
তরুণ সাংবাদিক হাসান হাওলাদারকে হুমকির ঘটনায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ। সেন্টমার্টিনে ২০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কোস্ট গার্ডের তত্ত্বাবধানে সবুজায়ন উদ্যোগ; প্লাস্টিকমুক্ত সৈকত অভিযানে অংশ নিলেন পরিবেশ প্রতিমন্ত্রী অভাবের তাড়নায় ঘর ভাড়া পরিশোধে ৫০০ টাকায় মাথার চুল বিক্রি, ২ সন্তান নিয়ে রেললাইনে রেহানা পায়ে হেঁটে মক্কার পথে হজ পালনের জন্য নাটোরের দিনমজুর দুলাল, ভিসাবিহীন যাত্রায় সামনে কয়েক দেশের আইনি বাধা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন

চরভদ্রাসনের মাথাভাঙ্গায় অবৈধ টপসয়েল কাটায় মোবাইল কোর্ট, পরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচার।

dailydhakamail / ১৩৯ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬

 

সাজ্জাদ হোসেন
ফরিদপুর জেলা প্রতিনিধি :

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার মাথাভাঙ্গা এলাকায় অবৈধভাবে ভেকু (এক্সকাভেটর) মেশিন ব্যবহার করে ফসলি জমির টপসয়েল কাটার অভিযোগে উপজেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করেছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানের সময় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার সত্যতা পাওয়া যায়। এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে কাটা মাটি বিনষ্ট করা হয় এবং অবৈধ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে সংশ্লিষ্ট ভেকু মালিক ও একটি স্বার্থান্বেষী মহল কোনো ধরনের সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও চরভদ্রাসনের দুইজন সাংবাদিকের বিরুদ্ধে ভেকু ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগ এনে থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করেছে বলে অভিযোগ উঠেছে।

অভিযোগে আরও বলা হয়, স্থানীয় এক সাংবাদিক অভিযুক্ত দুই সাংবাদিকের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ বা বক্তব্য গ্রহণ না করেই একটি পত্রিকায় উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেন। ওই প্রতিবেদনে তাদের নামে মিথ্যা বক্তব্য সংযোজন করা হয়, যা প্রকৃত ঘটনার সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক।

এছাড়াও, ওই মিথ্যা সংবাদের সঙ্গে অভিযুক্ত দুই সাংবাদিকের ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধারাবাহিকভাবে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এতে তাদের ব্যক্তিগত ও পেশাগত সম্মান মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে।

ভুক্তভোগী সাংবাদিকরা জানান, মোবাইল কোর্ট পরিচালনা কিংবা ভেকু মেশিন ভাঙচুরের ঘটনায় তাদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। প্রশাসনের আইনানুগ অভিযানের পর প্রতিহিংসাবশত তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে।

এ বিষয়ে স্থানীয় সাংবাদিক সমাজ ও সচেতন মহল গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, অবৈধ কার্যক্রম আড়াল করতে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও অপপ্রচার স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং মিথ্যা অভিযোগ ও ভুয়া সংবাদ প্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com