• রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম
সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া শেরপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী। রুমায় দুর্গম আমইপাড়ায় সুপেয় পানির ট্যাংক দিল রুমা জোন বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা চালিয়ে নেওয়ার যৌক্তিকতা তুলে ধরলেন মাহদী আমিন আগামী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই সরকার জনপ্রিয়তার শীর্ষে ডাবের পানিতে চেতনানাশক’ মিশিয়ে মানুষকে অজ্ঞান: নওগাঁয় প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, অটোরিকশা উদ্ধার পেকুয়ায় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দুর্গত এলাকা পরিদর্শন চুয়াডাঙ্গায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, সামারি ট্রায়ালে এক বছরের কারাদণ্ড ‘প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই’ — সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান দেশের চার বিভাগে আকস্মিক বন্যার আশঙ্কা চট্টগ্রাম শহর ও জঙ্গল সলিমপুরে পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু ডুবে থাকা রেলপথ ৫ ফুট উঁচু করা হবে: রেল প্রতিমন্ত্রী আগামী মাসে তফসিল, অক্টোবরে ইউপি নির্বাচন: তথ্য উপদেষ্টা

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হেফাজতে মহিলা দলের বহিষ্কৃত নেত্রী পলি।

dailydhakamail / ৯৮ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :– মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা মহিলা দলের বহিষ্কৃত সভাপতি ও জেলা বিএনপির মহিলা দলের প্রচার সম্পাদক রাহা মাহমুদা পলিকে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শেখ মুহাম্মদ খালেদুল করিম।

তিনি জানান, মানিকগঞ্জের জয়রা এলাকায় স্থানীয় কয়েকজন ব্যক্তি রাহা মাহমুদা পলিকে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে খবর দেন। পরে কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেন।

উপপরিচালক আরও জানান, জব্দ করা মাদকের সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে কি না, সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে জিজ্ঞাসাবাদ শেষ না হওয়া পর্যন্ত কী ধরনের মাদক জব্দ করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদে রাহা মাহমুদা পলির বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে কি না, সে বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।

উল্লেখ্য, গত বছরের ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে রাহা মাহমুদা পলির দলীয় সব পর্যায়ের পদ স্থগিত করা হয়।

দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পরবর্তীতে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে অন্যের জমি দখল, মাদক সেবন, প্রতিবেশীদের ওপর নির্যাতন ও অনৈতিক সম্পর্কসহ একাধিক অভিযোগ রয়েছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com