• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

বদলগাছীতে নদীর বাঁধ থেকে যুবকের লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য!

dailydhakamail / ৯৬ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"border":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

বুলবুল আহমেদ বুলু
জেলা প্রতিনিধি,নওগাঁ:-
নওগাঁর বদলগাছী উপজেলার জাবারিপুর নদীর বাঁধের সড়কের পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৯ জানুয়ারি) সকালে মুড়লো মোড় সংলগ্ন জাবারীপুরহাট এলাকার সরিষা ক্ষেত সংলগ্ন নদীর বাঁধের পাশ থেকে লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়,সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে মাঠে কাজে যাওয়ার সময় কৃষকেরা নদীর বাঁধের ধারে অচেতনভাবে পড়ে থাকা এক যুবকের লাশ দেখতে পান। খবর পেয়ে বদলগাছী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রাতের কোনো একসময় হত্যার পর লাশ ফেলে রাখা হয়েছে কিনা সেটি তদন্ত করা হচ্ছে।

পরে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। তিনি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সরদার পাড়ার সেকেন্দার আলীর ছেলে আশরাফুল (৩০)।

ওসি লুৎফর রহমান বলেন, ঘটনাটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত বলা যাচ্ছে না।

স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ দাবি করেন, গত কয়েক দিন ধরে এলাকায় কিছু অপরিচিত ব্যক্তিকে দেখা গেছে। তবে বিষয়টি গুরুত্ব পায়নি। লাশ উদ্ধারের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে।
হত্যার আলামত মিললে জড়িতদের শনাক্তে অভিযান চালানো হবে।

 


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com