• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম
লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে জেলা বিএনপির উদ্যোগে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন পালিত

dailydhakamail / ১০৯ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"border":3,"transform":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি :-

মহান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন উপলক্ষে সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জ শহরের ই.বি. রোডস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
পরে সকাল সাড়ে ১০টায় দলীয় কার্যালয়ে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) সন্ধ্যার পর পৌর ভাসানী মিলনায়তনে জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর দুলালের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।

জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল হাসান রঞ্জনের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আনিসুজ্জামান পাপ্পু, নাজমুল হাসান তালুকদার রানা, আলহাজ মোঃ আব্দুল কাদের শেখ, মোঃ মতিয়র রহমান, খ.ম. রকিবুল হাসান রতন, জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া সেলিম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি মোঃ শামীম খান, যুগ্ম সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি মোঃ হারুন-অর-রশিদ খান হাসান, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান ও আলমগীর হোসেন আলম, দপ্তর সম্পাদক এস. এম. তানভীর মাহমুদ পলাশ, প্রচার সম্পাদক আলমগীর হোসেন জুয়েল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ।

এছাড়াও বক্তব্য দেন সদর থানা বিএনপির সাবেক সভাপতি সরকার রফিকুল ইসলাম রফিক, জেলা জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মোরাদুজ্জামান মুরাদ, জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ বিশা শেখ, জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন হাসি, জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন হক রনজু, জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি মোঃ জুনায়েদ হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক মোঃ সেরাজুল ইসলাম সেরাজ।

আলোচনা সভা শেষে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা নুরুন্নবী হুসাইন।

এসময় জেলা বিএনপির বিভিন্ন ইউনিট ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com