• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম
বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া শেরপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী। রুমায় দুর্গম আমইপাড়ায় সুপেয় পানির ট্যাংক দিল রুমা জোন বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা চালিয়ে নেওয়ার যৌক্তিকতা তুলে ধরলেন মাহদী আমিন

সিরাজগঞ্জ পৌরসভায় যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্তি নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

dailydhakamail / ৭৯ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ-

সিরাজগঞ্জ পৌর শহরে চলমান যানজট নিরসন, ফুটপাত অবৈধ দখলমুক্তিকরণ এবং অযান্ত্রিক যানবাহনের লাইসেন্স সংক্রান্ত বিষয় নিয়ে সিরাজগঞ্জ পৌরসভা, সুধী সমাজ, বাজার ও পরিবহন মালিক সমিতির সঙ্গে জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভাটি সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬ খ্রি.) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এ.কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতিরায়, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) শাহাদাত হুসেইন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম-সাধারণ সম্পাদক মুন্সি জাহেদ আলম, সিরাজগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল কাদের সেখ, পরিচালক এস.এম. তানভীর মাহমুদ পলাশ, মোঃ শরীফুল ইসলাম আলামিন, আবুল হাশেম আবু, নজরুল ইসলাম, জুয়েলরানা সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তি।

এছাড়াও সিরাজগঞ্জ পৌরসভার কর্মচারী ইউনিয়নের নির্বাচিত সভাপতি মোঃ আব্দুল হান্নান খান, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ বিশা শেখ এবং বিভিন্ন শ্রমিক নেতৃবৃন্দ, সুধী সমাজের নেতৃবৃন্দ ও অন্যান্যরা সভায় অংশগ্রহণ করেন।

সভায় প্রধানত শহরের যানজট নিরসন, ফুটপাতের অবৈধ দখলমুক্তি ও অযান্ত্রিক যানবাহনের লাইসেন্স প্রক্রিয়া সহজীকরণ বিষয়ক বিভিন্ন সমস্যা, সমাধান ও করণীয় বিষয় আলোচনা করা হয়। জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম সংশ্লিষ্ট সকল পক্ষের মতামত নিয়ে কার্যকর সমাধান নিশ্চিত করার আশ্বাস দেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com