• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম
তরুণ সাংবাদিক হাসান হাওলাদারকে হুমকির ঘটনায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ। সেন্টমার্টিনে ২০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কোস্ট গার্ডের তত্ত্বাবধানে সবুজায়ন উদ্যোগ; প্লাস্টিকমুক্ত সৈকত অভিযানে অংশ নিলেন পরিবেশ প্রতিমন্ত্রী অভাবের তাড়নায় ঘর ভাড়া পরিশোধে ৫০০ টাকায় মাথার চুল বিক্রি, ২ সন্তান নিয়ে রেললাইনে রেহানা পায়ে হেঁটে মক্কার পথে হজ পালনের জন্য নাটোরের দিনমজুর দুলাল, ভিসাবিহীন যাত্রায় সামনে কয়েক দেশের আইনি বাধা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন

বদলগাছীতে মিঠাপুর ইউনিয়নে শিক্ষা সুরক্ষা প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, শীতের পোশাক ও ল্যাপটপ বিতরণ!

dailydhakamail / ১২৪ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬

বুলবুল আহম্মেদ বুলু, বদলগাছী( নওগাঁ )প্রতিনিধিঃ

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সহায়তায় গণসাক্ষরতা অভিযান এবং বরেন্দ্র ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বিডিও)-এর যৌথ উদ্যোগে বাস্তবায়িত শিক্ষা সুরক্ষা: নির্বাচিত গ্রামীণ এলাকায় কমিউনিটি-
নেতৃত্বাধীন শিক্ষা উন্নয়নে উদ্যোগে প্রকল্পের আওতায় নওগাঁ জেলার বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নের প্রকল্পভুক্ত বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শীতের পোশাক বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে ২১ জানুয়ারি বুধবার দুপুরে মিঠাপুর ইউনিয়নের মিঠাপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে রুকনপুর, মিঠাপুর এবং সাগরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির ৩০০ জন শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও সোয়েটার বিতরণ করা হয়।

এছাড়াও মিঠাপুর উচ্চ বিদ্যালয় ও ইয়াকুবিয়া বালিকা বিদ্যালয়ের সপ্তম থেকে নবম শ্রেণির ছাত্রীদের মাঝে সোয়েটার প্রদান করা হয়।

এছাড়াও ইউনিয়নের ১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১টি মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে ডিজিটাল লাইব্রেরি স্থাপনের লক্ষ্যে ল্যাপটপ বিতরণ করা হয়, যা শিক্ষার্থীদের প্রযুক্তি-ভিত্তিক শেখার সুযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসময় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার ,বদলগাছী উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার, মোঃ আমিরুল ইসলম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: শফিউল ইসলাম। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: শফিউল ইসলাম বক্তব্যে বলেন, গ্রামীণ ও প্রান্তিক অঞ্চলে শিক্ষার্থী ধরে রাখা আজ বড় চ্যালেঞ্জ। শিক্ষা সুরক্ষার মতো কমিউনিটি-ভিত্তিক উদ্যোগ শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে, ঝরে পড়া রোধে এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে সময়োপযোগী ও কার্যকর ভূমিকা রাখবে। শিক্ষা শুধু বিদ্যালয়ের একক দায়িত্ব নয় এখানে পরিবার, জনপ্রতিনিধি ও কমিউনিটির সম্মিলিত অংশগ্রহণ অপরিহার্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিঠাপুর ইউনিয়নের কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সভাপতি ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ হারুনুর রশিদ। এসময় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন মিঠাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব বেলায়েত হোসেন পিন্টু। তিনি শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে সহায়ক এ উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সভাপতির বক্তব্যে তিনি বলেন,
শিক্ষা সুরক্ষা প্রকল্প ইউনিয়ন পর্যায়ে শিক্ষা সুরক্ষায় কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করেছে। এই উদ্যোগ স্থানীয়ভাবে শিক্ষা বিষয়ে জবাবদিহিতা ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

এ সময় গণসাক্ষরতা অভিযানের উপ পরিচালক ড. মোস্তাফিজুর রহমান, মিঠাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মীর মহিউদ্দীন আলমগীর ও মো: মামুনুর রশীদ, প্রকল্পভুক্ত মিঠাপুর ইউনিয়নের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দসহ শিক্ষা ও উন্নয়ন খাতের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শিক্ষা সুরক্ষা প্রকল্পের আওতায় মিঠাপুর ইউনিয়নের ৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৫টি মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটির মূল লক্ষ্য শিক্ষার্থী ঝরে পড়া রোধ, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং শিক্ষা কার্যক্রমে কমিউনিটির অংশগ্রহণ আরও জোরদার করা।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com