• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জের ৬টি আসনে ৩৯ প্রার্থী’র মধ্যে প্রতীক বরাদ্দ

dailydhakamail / ৯৪ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি :-

সিরাজগঞ্জের ৬’টি আসনের মোট ৩৯ জন প্রার্থী’র মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয় । বুধবার (২১ জানুয়ারি-২০২৬খ্রি.) জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন। এ সময় সিরাজগঞ্জ  জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সান্ত (বিপিএম), জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আমিনুর রহমান, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান প্রমুখ ।

সিরাজগঞ্জ-১ আসনে মোট ৬’জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রার্থীরা হলেন- গণ অধিকার পরিষদের মোছাঃ মল্লিকা খাতুন (ট্রাক), জাতীয় পার্টির মোঃ জহুরুল ইসলাম (লাঙল), নাগরিক ঐক্যের মোঃ নাজমুস সাকিব (কেটলি), জামায়াতে ইসলামীর মোঃ শাহীনুর আলম (দাঁড়িপাল্লা), বিএনপির মোঃ সেলিম রেজা (ধানের শীষ) ও স্বতন্ত্র প্রার্থী  আব্দুস সবুর (ঘোড়া)। আসনটিতে মোট ভোটার ৩’লাখ ৯৪’ হাজার ৬৭২। এর মধ্যে নারী ভোটার ১’লাখ ৯৯’ হাজার ৫৫৫ ও পুরুষ ভোটার রয়েছেন ১’লাখ ৯৫’হাজার ১১৭।

সিরাজগঞ্জ-২ আসনে প্রার্থীরা হলেন-বিএনপি’র ইকবাল হাসান মাহমুদ (ধানের শীষ), বাসদের এস.এম.আব্দুল্লাহ আল মামুন (মই), জামায়াতে ইসলামী’র মুহাম্মদ জাহিদুল ইসলাম (দাঁড়িপাল্লা), গণ অধিকার পরিষদের মোঃ মাহফুজুর রহমান (ট্রাক), বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির মোঃ আনোয়ার হোসেন (কাস্তে), ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ মুহিব্বুল্লাহ (হাত পাখা) ও জনতার দলের মোঃ সোহেল রানা (কলম)। এ আসনে মোট ভোটার ৪’লাখ ৪’হাজার ৫০৭। এর মধ্যে নারী ২’লাখ ১’ হাজার ৭৮৪ ও পুরুষ ২’লাখ ২’হাজার ৭২৩।

সিরাজগঞ্জ-৩ আসনে ৪জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এরা হলেন- জামায়াত ইসলামী নেতৃত্বাধীন ১০দলীয় জোট প্রার্থী খেলাফত মজলিসের মুহা. আব্দুর রউফ সরকার (রিক্সা), বিএনপির মোঃ আয়নুল হক (ধানের শীষ), স্বতন্ত্র মোঃ ইলিয়াছ রেজা রবিন (ঘোড়া) ও জাতীয় পার্টির মোঃ ফজলুল হক (লাঙ্গল)। এই আসনটিতে মোট ভোটার সংখ্যা ৪’লাখ ১৪ হাজার ৮৪৩। নারী ২’লাখ ৬’হাজার ৩৭৫ ও পুরুষ- ২’লাখ ৮’হাজার ৪৬৮।

সিরাজগঞ্জ-৪ আসনটিতে মোট প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৫ জন প্রার্থী। এরা হলেন-ইসলামী আন্দোলনের আব্দুর রহমান (হাতপাখা), বিএনপির এম আকবর আলী (ধানের শীষ), বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি’র মোঃ আব্দুল হাকিম (কাস্তে), জামায়াতে ইসলামীর মো. রফিকুল ইসলাম খান (দাঁড়িপাল্লা) ও জাতীয় পার্টির মোঃ হিল্টন প্রামানিক (লাঙ্গল)। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪’লাখ ৪৩’হাজার ৪৪১। এর মধ্যে- নারী ২’লাখ ১৬ ‘হাজার ২৮৫ ও পুরুষ ২’লাখ ২৭’হাজার ১৫৬।

সিরাজগঞ্জ-৫ আসনটিতে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন-ইসলামী আন্দোলনের নুরুন নাবী (হাতপাখা), জাতীয় পার্টি’র এম আকবর হোসেন (লাঙল), বিএনপির আমিরুল ইসলাম খান (ধানের শীষ), জামায়াতে ইসলামী’র মোঃ আলী আলম (দাঁড়িপাল্লা), গণ অধিকার পরিষদের মোঃ ইউসুফ আলী ( ট্রাক) ও বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি’র মোঃ মতিয়ার রহমান (কাস্তে)। আসনটিতে মোট ভোটার সংখ্যা ৩’লাখ ৯৮’ হাজার ৬৬১। এর মধ্যে নারী- ১’লাখ ৯৪’হাজার ২৭৯ ও পুরুষ ২’লাখ ৪’হাজার ৩৮২।

সিরাজগঞ্জ-৬ আসনে মোট প্রার্থী ১১জন প্রতিদ্বন্দ্বীতা করছেন। প্রার্থীরা হলেন, এবি পার্টির আবু জাফর মোঃ আনোয়ার সাদাত (ঈগল), জেএসডির ইলোরা খাতুন (তারা), বিএনপির এম.এ. মুহিত (ধানের শীষ), ১০ দলীয় জোট মনোনীত এনসিপির প্রার্থী এস এম সাইফ মুস্তাফিজ (শাপলা কলি), ইসলামী আন্দোলনের মিসবাহ উদ্দিন (হাত পাখা), বাসদের মোঃআনোয়ার হোসেন (মই), আমজনতার দলের মোঃআসাদুল হক (প্রজাপতি), জাতীয় পার্টির মোঃ মোক্তার হোসেন (লাঙ্গল), ইসলামী ফ্রন্টের মোশারফ হোসেন শহীদুল (মোমবাতি), স্বতন্ত্র ওয়াসেক ইকবাল খান মজলিস (হেলিকপ্টার) ও স্বতন্ত্র হুমায়ুন কবির ( ঘোড়া)। এ আসনে মোট ভোটার ৪’লাখ ৫৬’হাজার ৩৭৯। নারী ভোটার ২’লাখ ২৪ হাজার ৫৮৭ ও পুরুষ ২’লাখ ৩১’হাজার ৭৯২।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com