• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

বালিয়াডাঙ্গীতে বিডি মেঘনা নিউজ 24-এর ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল।

dailydhakamail / ১৩৩ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :-ঢাকা থেকে প্রকাশিত সারাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বিডি মেঘনা নিউজ 24-এর ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বালিয়াডাঙ্গীর অস্থায়ী প্রেসক্লাব (চারণ সাংস্কৃতিক গোষ্ঠীর হলরুমে) জমকালো আয়োজনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে বালিয়াডাঙ্গী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ জুলফিকার আলী সাহার সভাপতিত্বে এবং প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর সঞ্চালনায় সভা পরিচালিত হয়। বিডি মেঘনা নিউজ 24-এর ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি নুর নবীর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। পরে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বালিয়াডাঙ্গী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. টি এম মাহবুবুর রহমান। তিনি বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। একটি শক্তিশালী ও দায়িত্বশীল গণমাধ্যমই পারে অন্যায়-অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হতে এবং গণতন্ত্রকে সুদৃঢ় করতে।এছাড়াও বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গী উপজেলা জামায়াতের নেতা ও সাবেক চেয়ারম্যান শেখ আইয়ুব আলী, বালিয়াডাঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আনছার আলী, জামায়াত নেতা মোঃ ইলিয়াসুর রহমান, বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সহ-সভাপতি রশিদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক ফজলুর রহমান, রানীশংকৈল উপজেলা ওয়ানের সভাপতি নবাব আলী, বিডি মেঘনা নিউজ 24-এর রানীশংকৈল প্রতিনিধি হাসিনুজ্জামান মিন্টু এবং বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক কালবেলা প্রতিনিধি মোঃ মাজেদুর রহমান হৃদয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক সমাজের প্রতিনিধি এবং প্রশাসনের কর্মকর্তারা। তাঁদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, সাংবাদিকরাই হচ্ছেন জাতির বিবেক। সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অসঙ্গতি তুলে ধরা এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। তাঁরা বিডি মেঘনা নিউজ 24-এর পেশাদার ও দায়িত্বশীল সাংবাদিকতার ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে দেশ, জাতি ও গণমাধ্যমের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরিশেষে বক্তারা বিডি মেঘনা নিউজ 24-এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com