• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক

শিক্ষা ও আন্দোলনের অনন্য কণ্ঠস্বর ঝলক কান্তি চক্রবর্তীর জন্মদিন শ্রীমঙ্গলে পালিত

dailydhakamail / ১০৭ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬

মোঃ জালাল উদ্দিন নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজার শ্রীমঙ্গলে ভূনবীর দশরথ স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ এবং শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ঝলক কান্তি চক্রবর্তী–এর আজ শুভ জন্মদিন উপলক্ষে নানা শ্রেণি–পেশার মানুষ তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এ সময় শিক্ষা পরিবার, সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মময় জীবনের ধারাবাহিক সাফল্য কামনা করেন।
দীর্ঘদিন ধরে শিক্ষা বিস্তারে অবদান রেখে আসা ঝলক কান্তি চক্রবর্তী একজন সৎ, দক্ষ ও নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ হিসেবে এলাকায় সুপরিচিত। অধ্যক্ষ হিসেবে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক–শিক্ষার্থীদের কল্যাণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে তাঁর ভূমিকা বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে।
এদিকে শ্রীমঙ্গল মাধ্যমিক শিক্ষক সমিতির সংগ্রামী সভাপতি হিসেবে তিনি শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। বয়স ও শারীরিক অসুস্থতা সত্ত্বেও চাকরি জাতীয়করণের দাবিতে ঢাকায় জাতীয় প্রেসক্লাবে চলমান অবস্থান কর্মসূচিসহ বিভিন্ন আন্দোলন–সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ তাঁর দৃঢ়তা ও ত্যাগের অনন্য দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন সহকর্মীরা।
শিক্ষার্থীদের অনেকেই বলেন, যাঁরা তাঁকে শিক্ষক (ওস্তাদ) হিসেবে পেয়েছেন, তাঁরা জীবনে সত্যিই ভাগ্যবান। জন্মদিনে শুভানুধ্যায়ীরা শিক্ষা ও সমাজ গঠনে তাঁর অবদান আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com