• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

সারিয়াকান্দি উপজেলা উন্নয়নের ধারাবাহিকতা রাখতে কাজী রফিকুলকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান

dailydhakamail / ১০৬ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬

আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি), বগুড়া:

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে নির্বাচনী আমেজ বিরাজ করছে। এরই ধারাবাহিকতায় বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দলের ব্যাপক গণসংযোগ ও প্রচার-প্রচারণা অব্যাহত রয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বগুড়া-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জননেতা কাজী রফিকুল ইসলামকে বিজয়ী করার লক্ষ্যে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বগুড়া জেলা কমিটির উদ্যোগে সারিয়াকান্দি পৌর এলাকা, বিভিন্ন বাজার ও মার্কেটে ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়।

গণসংযোগ কর্মসূচির নেতৃত্ব দেন সারিয়াকান্দি উপজেলার কৃতি সন্তান, জিসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ তানভীর আহসান হাবীব। এ সময় তিনি বলেন, “জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, ভালোবাসা ও সমর্থনই প্রমাণ করে এই জনপদের মানুষ পরিবর্তন ও উন্নয়ন চায়। তারা গণতন্ত্রের মুক্ত বাতাস প্রত্যাশা করে। ধানের শীষই হোক মানুষের আশা-ভরসার প্রতীক।”

গণসংযোগে উপস্থিত ছিলেন সারিয়াকান্দি পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরিফুল ইসলাম হীরা, জিসাস বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার, বগুড়া জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোঃ শাহিন মিয়া, সারিয়াকান্দি পৌর ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মোঃ শাহিন আলম, সারিয়াকান্দি উপজেলা ছাত্রনেতা মোঃ লিখনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় সাবেক ছাত্রনেতা মোঃ আরমান হোসেন ডলার বলেন, “সারিয়াকান্দি উপজেলার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে, যমুনা নদী শাসন এবং যমুনাপাড়ের চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নের জন্য বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জননেতা কাজী রফিকুল ইসলামকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। ইনশাআল্লাহ, ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই মানুষের ভোটাধিকার ও দেশের প্রকৃত উন্নয়ন ফিরে আসবে। মনে রাখবেন, করবো কাজ, গড়বো দেশ – সবার আগে বাংলাদেশ।”

গণসংযোগে নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং এলাকার সার্বিক উন্নয়নে দলীয় প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com