• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম
পায়ে হেঁটে মক্কার পথে হজ পালনের জন্য নাটোরের দিনমজুর দুলাল, ভিসাবিহীন যাত্রায় সামনে কয়েক দেশের আইনি বাধা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া

বিএনপি ধর্মান্ধতায় নয়, সহনশীলতায় বিশ্বাস করে: সালাহউদ্দিন আহমদ

dailydhakamail / ৭২ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

 

বিশেষ প্রতিনিধি :-

কক্সবাজার-১ আসনের বিএনপি প্রার্থী ও দলীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, এমন একটি বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য, যেখানে ধর্ম বা জাতি নির্বিশেষে সবাই এক পরিচয়ে মিলিত—সকলেই বাংলাদেশি। তিনি বলেন, বিএনপি কখনো ধর্ম বা জাতিগত বিভাজনের রাজনীতি করেনি এবং ভবিষ্যতেও করবে না। বিএনপির এই নীতি দলের রাজনৈতিক দর্শন ও ম্যানিফেস্টোর অংশ।

তিনি আরও বলেন, অন্যদিকে জামায়াত ভোটের বিনিময়ে জান্নাতের প্রতিশ্রুতি দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। তিনি প্রশ্ন তুলে বলেন, ‘এ ধরনের প্রতিশ্রুতিতে তাদের জান্নাতের অবস্থান কোথায়?’

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা চত্বরের মাঠে কক্সবাজার-৩ আসনের বিএনপি প্রার্থী লুৎফুর রহমান কাজলের সমর্থনে আয়োজিত এক জনসভায় সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন। সভায় অর্ধলাখেরও বেশি নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, জামায়াত দেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করছে। স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানকে উপেক্ষা করে তারা নতুন নাম ঘোষণা করছে, যা নতুন প্রজন্মকে বিভ্রান্ত করছে।

শিক্ষা প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষা শুধু বইয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; শিক্ষার্থীদের আগ্রহ ও সক্ষমতা অনুযায়ী কারিগরি ও কর্মমুখী দক্ষতা অর্জনে সক্ষম করে তোলা হবে।

কৃষি ও অর্থনীতি প্রসঙ্গে তিনি বলেন, কক্সবাজারে প্রচুর পণ্য উৎপাদন হলেও ন্যায্য মূল্য না পাওয়ায় চাষিরা হতাশ। উদাহরণ হিসেবে তিনি বলেন, ঢাকায় লবণ কেজি প্রতি ৪০ টাকায় বিক্রি হলেও উৎপাদকদের হাতে পৌঁছায় মাত্র ১০ টাকা। তিনি বলেন, বিএনপি সব উৎপাদিত পণ্যের ন্যায্য বাজারমূল্য নিশ্চিত করবে।

পর্যটন উন্নয়নের বিষয়ে সালাহউদ্দিন আহমদ জানান, কক্সবাজারকে বিশ্বের সেরা পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে এবং মাতারবাড়ি সমুদ্রবন্দরকে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করা হবে। এছাড়া নির্বাচিত হলে লুৎফুর রহমান কাজল কক্সবাজারে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অঙ্গীকার করেছেন।

তিনি জনগণকে ভোটের মাধ্যমে দেশের স্বনির্ভরতা ও উন্নয়নে অংশ নেওয়ার আহ্বান জানান।

এর আগে চকরিয়ার মালুমঘাট এলাকায় খ্রিষ্টান সম্প্রদায়ের উদ্যোগে আয়োজিত একটি নির্বাচনী পথসভায় অংশ নেন সালাহউদ্দিন আহমদ।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com