• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষার্থে নরসিংদী জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

dailydhakamail / ১০১ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

আবুনাঈম রিপন : নরসিংদী প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকালীন দায়িত্বে নিয়োজিত মোবাইল, স্ট্রাইকিং ও স্ট্যান্ডবাই পার্টির অফিসার ও ফোর্সদের নিয়ে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) নরসিংদী জেলা পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত এ ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার পুলিশ সুপার মো. আবদুল্লাহ্ আল-ফারুক।

ব্রিফিংকালে পুলিশ সুপার নির্বাচন ডিউটিতে নিয়োজিত সকল অফিসার ও ফোর্সকে দায়িত্ব পালনের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন এবং করণীয় ও বর্জনীয় সম্পর্কে বিস্তারিতভাবে আলোকপাত করেন। তিনি বলেন, নরসিংদীবাসী যেন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে—সে লক্ষ্যে নরসিংদী জেলা পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।

পুলিশ সুপার আরও বলেন, দায়িত্ব পালনকালে সকলকে সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও সতর্কতা বজায় রাখতে হবে। নির্বাচনী পরিবেশে কোনো ধরনের অনিয়ম, বিশৃঙ্খলা কিংবা সহিংসতার আশঙ্কা দেখা দিলে তা দ্রুত, বিচক্ষণ ও দায়িত্বশীলতার সঙ্গে মোকাবিলা করতে হবে।

এ ব্রিফিং প্যারেডে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ মোবাইল ও স্ট্রাইকিং পার্টির দায়িত্বপ্রাপ্ত অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com