• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান নির্বাচিত হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল

dailydhakamail / ৮৭ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

 

নিজস্ব প্রতিবেদক:- রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী, উদ্যোক্তা ও গণমাধ্যম ব্যক্তিত্ব মো. লিয়াকত আলী খাঁন মুকুল এশিয়ান টেলিভিশনের নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন।

গত ২৬ জানুয়ারি এশিয়ান টেলিভিশনের কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে তাকে এই গুরুত্বপূর্ণ এবং সম্মানজনক পদে মনোনীত করা হয়।

নবনির্বাচিত চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল দেশের আবাসন খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন ধরে সফল নেতৃত্ব দিয়ে আসছেন। পাশাপাশি তিনি দৈনিক দেশ রূপান্তর এবং দেশ রেডিও-এর চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন এবং ব্যবসায়িক ও গণমাধ্যম খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

এছাড়াও তিনি অ্যাসোসিয়েশন অব টেলিভিশনসহ বিভিন্ন প্রভাবশালী ব্যবসায়িক, অর্থনৈতিক এবং গণমাধ্যম সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন। তার অভিজ্ঞতা ও সৃজনশীল নেতৃত্বের কারণে বিশ্লেষকরা আশাবাদ ব্যক্ত করছেন, আগামী দিনে এশিয়ান টেলিভিশন আরও আধুনিক, গতিশীল, তথ্যভিত্তিক এবং দর্শকমুখী গণমাধ্যম হিসেবে আরও এগিয়ে যাবে।

নবনির্বাচিত চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুলকে এ পদে নির্বাচিত করার সিদ্ধান্তকে কোম্পানির ভবিষ্যত উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে মনে করা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, তার নেতৃত্বে এশিয়ান টেলিভিশন নতুন দিগন্তে পৌঁছাবে এবং দর্শকপ্রিয়তা আরও বৃদ্ধি পাবে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com