• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম
সেন্টমার্টিনে ২০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কোস্ট গার্ডের তত্ত্বাবধানে সবুজায়ন উদ্যোগ; প্লাস্টিকমুক্ত সৈকত অভিযানে অংশ নিলেন পরিবেশ প্রতিমন্ত্রী অভাবের তাড়নায় ঘর ভাড়া পরিশোধে ৫০০ টাকায় মাথার চুল বিক্রি, ২ সন্তান নিয়ে রেললাইনে রেহানা পায়ে হেঁটে মক্কার পথে হজ পালনের জন্য নাটোরের দিনমজুর দুলাল, ভিসাবিহীন যাত্রায় সামনে কয়েক দেশের আইনি বাধা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম।

দায়িত্ব পেলে পাঁচ বছরে দেশের চেহারা পাল্টে যাবে: জামায়াত আমির ডা. শফিকুর রহমান

dailydhakamail / ৮৮ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

 

মোঃ জালাল উদ্দিন, নিজস্ব প্রতিবেদক :–
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা দায়িত্ব পেলে পাঁচ বছরের মধ্যেই দেশের চেহারা পাল্টে যাবে। তরুণ প্রজন্ম ও মা-বোনদের স্বপ্নের যে নতুন বাংলাদেশ—তা এই সময়ের মধ্যেই দৃশ্যমান হবে।”

শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে সিলেটের আলিয়া মাদরাসা মাঠে জেলা ও মহানগর জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “২০২৪ সালের ৫ আগস্টের পরই আমরা স্পষ্ট করে বলেছিলাম—জামায়াত কোনো জালিমের বিরুদ্ধে প্রতিশোধ নেবে না। আমরা ক্ষমা করে দিয়েছি। আমাদের নেতাকর্মীরা সেই অঙ্গীকার রক্ষা করেছেন। দল হিসেবে আমরা প্রতিশোধের রাজনীতিতে যাইনি।”

সিলেটের খনিজ সম্পদের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, সিলেট খনিজ সম্পদে ভরপুর হলেও এর ন্যায্য হিস্যা সিলেটবাসী পাচ্ছে না। এখনও জেলার সব এলাকায় গ্যাস ও বিদ্যুৎ পৌঁছায়নি। নদীগুলো ধ্বংসের মুখে পড়েছে এবং মদ ও গাঁজার বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে।
তিনি বলেন, “আমরা দায়িত্ব পেলে এসব অপকর্ম বন্ধ করা হবে।”

সিলেটকে প্রবাসী অধ্যুষিত এলাকা উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, “সিলেটে একটি আন্তর্জাতিক বিমানবন্দর আছে, কিন্তু তা কেবল নামেই আন্তর্জাতিক। কোনো আন্তর্জাতিক ফ্লাইট এখানে অবতরণ করে না। আমরা নামে নয়, কাজে এই বিমানবন্দরকে সত্যিকার অর্থেই আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করবো।”

তিনি আরও বলেন, জামায়াত দায়িত্ব পেলে কৃষকদের হাতে আধুনিক কৃষি সরঞ্জাম তুলে দেওয়া হবে এবং কৃষিপণ্যের ন্যায্য বাজারমূল্য নিশ্চিত করা হবে। জেলেদের হাতে জাল তুলে দিয়ে ‘জাল যার, জলা তার’ নীতি বাস্তবায়ন করা হবে। পাশাপাশি চা-বাগানের শ্রমিকদের সন্তানদের দায়িত্ব রাষ্ট্র নেবে বলেও তিনি ঘোষণা দেন।

জনসভায় আবেগঘন কণ্ঠে জামায়াত আমির বলেন, “আজ আমি জামায়াতের আমির হিসেবে নয়, আপনাদের একজন হিসেবে এখানে দাঁড়িয়েছি। আমাদের একবার সুযোগ দিন। আমরা দেশের মালিক হবো না, আপনাদের চৌকিদার হবো। প্রত্যেক মানুষের প্রাপ্য মর্যাদা নিশ্চিত করাই হবে আমাদের অঙ্গীকার।”

সিলেট মহানগর জামায়াতের আমির মোহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ, জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা এবং সিলেটের বিভিন্ন সংসদীয় আসনের প্রার্থীরা বক্তব্য দেন। সভার শেষপর্বে জামায়াত আমির সিলেটের বিভিন্ন আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com