• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

এম-ট্যাব কেন্দ্রীয় নেতার বগুড়া আগমন: টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের সৌজন্য সাক্ষাৎ

dailydhakamail / ১২১ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

 

আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি), বগুড়া:
(এম-ট্যাব)-এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ হাফিজুর রহমান বগুড়া সফরকালে জেলা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের পক্ষ থেকে সৌজন্য সাক্ষাৎ ও আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিনাজপুরের বিরামপুর থেকে ঢাকায় যাওয়ার পথে বগুড়ায় স্বল্প সময়ের যাত্রাবিরতির সময় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দিনাজপুর-৬ আসনের নির্বাচনে অক্লান্ত পরিশ্রম করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদের বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সংগঠনের নেতাকর্মীদের কাছে তিনি বিশেষভাবে সমাদৃত।

এ সময় কেন্দ্রীয় নেতার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন (ডি-ফ্যাব)-এর কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোঃ নাজমুল হুদা।

জেলা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মোঃ রিপন বিশ্বাস তন্ময়, সাংগঠনিক সম্পাদক মোঃ আরমান হোসেন ডলার, দপ্তর সম্পাদক মোঃ রিয়াদ আল মাহমুদ রাজু, সাবেক সভাপতি মোঃ রেজাউল করিম রেজা, সদস্য মোঃ রবিউল ইসলাম, মোঃ ফিরোজ আহমেদ, মোঃ আব্দুর রশিদ, মোঃ আবুল কাশেম, মোঃ আমিনুল হক, মোঃ শরিফুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর আলম, এটিএম আমিনুল হক ও মোঃ সাইফুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন ডি-ফ্যাব বগুড়া জেলা কমিটির আহ্বায়ক মোঃ আনিছুর রহমান, সদস্য সচিব মোঃ কামরুল ইসলাম, সদস্য মোঃ শামিম হোসেন ও মোঃ ফিরোজ উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সাক্ষাৎকালে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ পারস্পরিক কুশল বিনিময় করেন এবং সংগঠনের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও পেশাগত উন্নয়নে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বক্তারা বলেন, কেন্দ্রীয় নেতৃত্ব ও জেলা পর্যায়ের কর্মীদের মধ্যে সুসম্পর্ক ও পারস্পরিক শ্রদ্ধাবোধ সংগঠনকে আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী করবে।

তারা আরও উল্লেখ করেন, সংগঠনের ঐক্য, সংগ্রাম ও পারস্পরিক ভালোবাসার বন্ধনই আগামী দিনের পথচলার প্রধান শক্তি। ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com