• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

টাঙ্গাইল জেলা শিশু একাডেমিতে প্রশিক্ষণার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন

dailydhakamail / ১২১ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

বিশ্বজিৎ চক্রবর্তী, টাঙ্গাইল জেলা প্রতিনিধি

২০২৬ শিক্ষাবর্ষে , টাঙ্গাইল জেলা কার্যালয়ে নবভর্তি প্রশিক্ষণার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় টাঙ্গাইলের মিলনায়তনে আয়োজিত এ মহতী অনুষ্ঠানটি জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপুণ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -এর ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক প্রফেসর সৈয়দ মো. শরিফ ইস্পাহানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই কলেজের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোহাম্মদ আবেদ আহাদ তালুকদার এবং টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলী।

অনুষ্ঠানের শুরুতে নবভর্তি প্রশিক্ষণার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে আলোচনা পর্বে বক্তারা শিশুদের সুস্থ মানসিক ও শারীরিক বিকাশে সাংস্কৃতিক চর্চার গুরুত্ব তুলে ধরেন।

প্রধান অতিথি প্রফেসর সৈয়দ মো. শরিফ ইস্পাহানী টাঙ্গাইল জেলার শিশুদের বহুমুখী প্রতিভা বিকাশে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপুণ হোসাইনের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, শিশুদের সঠিক দিকনির্দেশনা ও প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তুলতে হলে নিষ্ঠা ও পরিকল্পিত উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে টাঙ্গাইল জেলা শিশু একাডেমি দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে খন্দকার নিপুণ হোসাইন বলেন, “অভিভাবকদের কাছে আমার একটাই অনুরোধ—আপনারা আপনাদের শিশুদের শিশু একাডেমিতে ভর্তি করান। শিশুদের মানসিক ও সৃজনশীল বিকাশে আমরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছি। এখানে সংগীত, নৃত্য, চিত্রাঙ্কন, আবৃত্তিসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে শিশুদের গড়ে তোলা হয়।”

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে একক ও দলীয় নৃত্য, একক ও দলীয় কবিতা আবৃত্তি এবং একক ও দলীয় সংগীত পরিবেশিত হয়। প্রাণবন্ত পরিবেশনায় উপস্থিত অতিথি ও অভিভাবকরা উপভোগ করেন এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com