• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

নরসিংদীর শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজে বসন্ত বরণ ও পিঠা উৎসব উদযাপন

dailydhakamail / ১২১ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

আবুনাঈম রিপন, নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজ প্রাঙ্গণে সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল থেকে বর্ণাঢ্য আয়োজনে বসন্ত বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এ উৎসব প্রাণবন্ত পরিবেশে শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোঃ নাসির উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন। তিনি বলেন, এ ধরনের সাংস্কৃতিক আয়োজন নতুন প্রজন্মকে ঐতিহ্যের সঙ্গে পরিচিত করার পাশাপাশি শিক্ষাঙ্গনে সম্প্রীতি ও সৃজনশীলতা বৃদ্ধি করে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার (কালা মিয়া) এবং শিবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন। এছাড়াও কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন।

উৎসবকে কেন্দ্র করে ক্যাম্পাসজুড়ে বসন্তের রঙে সাজসজ্জা করা হয়। বাহারি পিঠার স্টল, সাংস্কৃতিক পরিবেশনা ও আনন্দঘন আয়োজন দিনটিকে করে তোলে উৎসবমুখর ও স্মরণীয়।

এ আয়োজনের মাধ্যমে বাংলা সংস্কৃতি ও গ্রামীণ ঐতিহ্যের সঙ্গে শিক্ষার্থীদের সম্পৃক্ততা আরও দৃঢ় হবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।


 


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com