• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

বদলগাছিতে বিদ্যালয় অবরোধ, অফিস সহায়কের বিরুদ্ধে শিক্ষার্থী উত্ত্যক্তের অভিযোগ

dailydhakamail / ৮২ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

 

বুলবুল আহম্মেদ
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি :-

নওগাঁর বদলগাছী উপজেলার বেগুনজোয়ার উচ্চ বিদ্যালয়ের এক অফিস সহায়কের বিরুদ্ধে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযুক্ত ওই অফিস সহায়কের নাম মো. সৈয়কত হোসেন।

অভিযোগ সূত্রে জানা যায়, তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শিক্ষার্থীকে অশালীন বার্তা পাঠানো, প্রেমের প্রস্তাব দেওয়া এবং বিভিন্ন অবৈধ সুযোগ-সুবিধা দেওয়ার প্রলোভন দেখানোর চেষ্টা করেন। বিষয়টি জানাজানি হলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল বের করে এবং একপর্যায়ে বিদ্যালয়ের সামনে সড়ক অবরোধ করে। এতে কিছু সময়ের জন্য ওই এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি শান্ত করেন। অভিযুক্ত অফিস সহায়ককে চাকরি থেকে বহিষ্কারের আশ্বাস দেওয়া হলে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নেয়।

এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও দোষী প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com