• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম
উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া শেরপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী। রুমায় দুর্গম আমইপাড়ায় সুপেয় পানির ট্যাংক দিল রুমা জোন বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা চালিয়ে নেওয়ার যৌক্তিকতা তুলে ধরলেন মাহদী আমিন আগামী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই সরকার জনপ্রিয়তার শীর্ষে ডাবের পানিতে চেতনানাশক’ মিশিয়ে মানুষকে অজ্ঞান: নওগাঁয় প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, অটোরিকশা উদ্ধার পেকুয়ায় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দুর্গত এলাকা পরিদর্শন চুয়াডাঙ্গায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, সামারি ট্রায়ালে এক বছরের কারাদণ্ড ‘প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই’ — সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান দেশের চার বিভাগে আকস্মিক বন্যার আশঙ্কা চট্টগ্রাম শহর ও জঙ্গল সলিমপুরে পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু ডুবে থাকা রেলপথ ৫ ফুট উঁচু করা হবে: রেল প্রতিমন্ত্রী আগামী মাসে তফসিল, অক্টোবরে ইউপি নির্বাচন: তথ্য উপদেষ্টা নিরাপদ সড়ক চাই শিবপুর উপজেলা শাখা কমিটির আইডি কার্ড বিতরণ অনুষ্ঠিত ফুলবাড়ীতে স্বামীর শাবলের আঘাতে স্ত্রী নিহত, স্বামী আটক বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দিনাজপুরের ফুলবাড়ীতে মাদ্রাসা-প্রতিবন্ধীসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ১কোটি ৩০লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন র‍্যাব-৫-এর বিশেষ অভিযানে গ্রেপ্তার রতন শাহ, তদন্তে খতিয়ে দেখা হচ্ছে একাধিক অভিযোগ

দ্রব্যমূল্য যেন নাগালের বাইরে না যায়: ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী তারেক রহমান

dailydhakamail / ৯৫ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক :-
রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেন সাধারণ মানুষের নাগালের বাইরে না যায়—এ বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে জাতির উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, আগামীকাল থেকেই সারাদেশে শুরু হতে যাচ্ছে পবিত্র মাহে রমজান। তিনি দেশবাসীকে এ পবিত্র মাসের শুভেচ্ছা জানিয়ে বলেন, রমজান আত্মশুদ্ধির মাস। আমরা যদি আত্মশুদ্ধির মর্মার্থ উপলব্ধি করি, তাহলে এই মাসে মানুষের ভোগান্তি বাড়ার কথা নয়। কিন্তু দুঃখজনকভাবে অনেকের মধ্যেই রমজানকে ঘিরে অতিরিক্ত মুনাফা লাভের প্রবণতা দেখা যায়।

তিনি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, রমজানের পবিত্রতা রক্ষার স্বার্থে এ মাসকে যেন শুধুমাত্র মুনাফা অর্জনের সময় হিসেবে বিবেচনা না করা হয়। দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে না যায়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, হাজারো প্রাণের বিনিময়ে একটি মাফিয়া সিন্ডিকেটের পতন ঘটিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়েই বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতৃত্বাধীন সরকার সব ক্ষেত্রের অনাচার ও অনিয়মের সিন্ডিকেট ভেঙে দিতে বদ্ধপরিকর, ইনশাআল্লাহ।

তিনি বলেন, ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ—সব ধরনের ব্যবসায়ীর প্রতি সরকারের দৃষ্টিভঙ্গি সহজ ও স্পষ্ট। ব্যবসায়ী এবং সাধারণ ক্রেতা—উভয়ের স্বার্থ রক্ষা করেই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে চায় সরকার। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার কী ধরনের উদ্যোগ নেবে, কিংবা ক্রেতা-বিক্রেতা উভয়ের স্বার্থ কীভাবে সংরক্ষণ করা যায়—এ বিষয়ে ব্যবসায়ীদের যেকোনো পরামর্শ ও অভিযোগ শুনতে সরকার প্রস্তুত বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ক্রেতা, বিক্রেতা ও সেবাগ্রহীতা—সবার সরকার এটি। জনগণের ভোটেই এ সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। জনগণই এ সরকারের মূল শক্তি।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com