• শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম
অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া শেরপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী। রুমায় দুর্গম আমইপাড়ায় সুপেয় পানির ট্যাংক দিল রুমা জোন বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা চালিয়ে নেওয়ার যৌক্তিকতা তুলে ধরলেন মাহদী আমিন আগামী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই সরকার জনপ্রিয়তার শীর্ষে ডাবের পানিতে চেতনানাশক’ মিশিয়ে মানুষকে অজ্ঞান: নওগাঁয় প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, অটোরিকশা উদ্ধার পেকুয়ায় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দুর্গত এলাকা পরিদর্শন চুয়াডাঙ্গায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, সামারি ট্রায়ালে এক বছরের কারাদণ্ড ‘প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জন করতে চাই’ — সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান দেশের চার বিভাগে আকস্মিক বন্যার আশঙ্কা চট্টগ্রাম শহর ও জঙ্গল সলিমপুরে পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু

সাধারণ মানুষের চাওয়া জিয়া পরিবার: বগুড়া-৬ উপনির্বাচনে কে হচ্ছেন ধানের শীষের কান্ডারী?

dailydhakamail / ৮১ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

 

আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি) বগুড়াঃ
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে দীর্ঘ প্রতীক্ষার পর দেশের মানুষ সুষ্ঠু পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ব্যালটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে বগুড়া-৬ সদর আসনকে ঘিরে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবারের নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬—দুইটি আসন থেকে নির্বাচন করেন। নিয়ম অনুযায়ী একটি আসন ছেড়ে দিতে হওয়ায় তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন। ফলে আসনটি শূন্য হয়ে উপনির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে।

এই উপনির্বাচনকে ঘিরে এখন বগুড়া জেলাজুড়ে চলছে জোর আলোচনা—ধানের শীষের প্রার্থী কে হচ্ছেন? রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।

বিশেষ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর পরিবার। স্থানীয় অনেক সাধারণ ভোটারের প্রত্যাশা, বগুড়া-৬ আসন থেকে পুনরায় জিয়া পরিবারের কোনো সদস্যকে প্রার্থী করা হোক। তারা মনে করেন, জিয়া পরিবারের প্রতি বগুড়াবাসীর আবেগ ও সমর্থন দীর্ঘদিনের।

সম্ভাব্য প্রার্থীদের তালিকায় যাদের নাম বেশি শোনা যাচ্ছে, তাদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তারেক রহমানের সহধর্মিণী ডাঃ জোবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমান রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকো-এর সহধর্মিণী শর্মিলা রহমান।

এদিকে দলীয় ও স্থানীয় পর্যায়েও বেশ কয়েকজন নেতার নাম আলোচনায় রয়েছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে সাবেক বগুড়া পৌর মেয়র অ্যাডভোকেট মাহবুবুর রহমান, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডাঃ মওদুদ আলমগীর পাভেল এবং বগুড়া জেলা বিএনপির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশার নাম শোনা যাচ্ছে। সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালুর নাম আলোচনায় থাকলেও তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি নির্বাচন করবেন না।

বগুড়া জেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা, জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক, সাবেক স্বেচ্ছাসেবক ও যুবনেতা, মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (এম-ট্যাব) বগুড়া আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আরমান হোসেন ডলার বলেন,
“বগুড়া জেলার উন্নয়নে জিয়া পরিবারের অবদান অনস্বীকার্য। সড়ক, মেডিকেল কলেজ ও হাসপাতালসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ তারেক রহমানের উদ্যোগে বাস্তবায়িত হয়েছে। এছাড়া বেগম খালেদা জিয়া দীর্ঘদিন এই আসন থেকে নির্বাচন করায় বগুড়াবাসীর সঙ্গে জিয়া পরিবারের একটি আবেগঘন সম্পর্ক তৈরি হয়েছে।”

তিনি আরও বলেন, বগুড়া-৬ সদর আসনে জিয়া পরিবারের কোনো সদস্যকে প্রার্থী করা হলে সাধারণ মানুষ সবচেয়ে বেশি খুশি হবেন এবং দলীয় কর্মীদের মধ্যেও নতুন উদ্দীপনা সৃষ্টি হবে।

সব মিলিয়ে বগুড়া-৬ উপনির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে জোর প্রস্তুতি শুরু হয়েছে। এখন দেখার বিষয়, বিএনপির নীতিনির্ধারকরা শেষ পর্যন্ত কাকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দেন এবং বগুড়ার রাজনীতিতে নতুন কোন সমীকরণ তৈরি হয়।।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com