• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

বগুড়া-৫ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোঃ সিরাজকে মন্ত্রী হিসেবে দেখতে চান শেরপুর–ধুনটবাসী।

dailydhakamail / ৯৩ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬

মোঃ শাহাদৎ হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার:

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বগুড়া–৫ (শেরপুর–ধুনট) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ।

এবারসহ তিনি মোট ছয়বার তিনি বগুড়া–৫ ও বগুড়া–৬ আসন থেকে বিপুল ভোটে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

তাঁর এ বিজয়ে বগুড়া জেলার শেরপুর ও ধুনট এলাকার সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষের মুখে এখন একটাই আলোচনা—তাঁকে মন্ত্রী হিসেবে দেখতে চান শেরপুর–ধুনটবাসী।

আলহাজ্ব গোলাম মোঃ সিরাজ বগুড়া জেলার শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের ধনকুন্ডি গ্রামের কৃতী সন্তান। দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা, নেতৃত্বগুণ এবং জনগণের প্রতি দায়বদ্ধতার কারণে তিনি এলাকায় একজন গ্রহণযোগ্য, পরিচ্ছন্ন ভাবমূর্তির ও জনপ্রিয় নেতা হিসেবে সুপরিচিত।

নির্বাচনে বিজয়ের পর থেকেই হাট-বাজার, চায়ের দোকান, সামাজিক অনুষ্ঠান এবং বিভিন্ন সভা-সমাবেশে তাঁর নাম ঘিরে ব্যাপক আলোচনা চলছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবজুড়ে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের একটি দাবি জোরালো হয়ে উঠেছে—নবগঠিত সরকারের মন্ত্রিসভায় আলহাজ্ব গোলাম মোঃ সিরাজকে অন্তর্ভুক্ত করা হোক।

বিএনপি নেতাকর্মীরা জানান, বগুড়া-৫ আসনের জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা হলো তাঁদের প্রিয় নেতাকে জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখতে পাওয়া। তাঁদের মতে, আলহাজ্ব গোলাম মোঃ সিরাজ একজন দক্ষ সংগঠক, দূরদর্শী রাজনীতিবিদ এবং শিক্ষিত নেতৃত্বের প্রতীক। বারবার জনগণের ভোটে নির্বাচিত হয়ে তিনি যে আস্থা অর্জন করেছেন, তা তাঁর জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতারই প্রমাণ।

স্থানীয় সাধারণ জনগণের অনেকেই বলেন, “তিনি সব সময় মানুষের পাশে থেকেছেন। সুখে-দুঃখে, দুর্যোগে ও সংকটে তিনি এলাকাবাসীর পাশে দাঁড়িয়েছেন। তাই আমরা চাই তিনি দেশের বড় দায়িত্বে থেকে বৃহত্তর পরিসরে জনগণের কল্যাণে কাজ করার সুযোগ পান।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং সৎ ভাবমূর্তির কারণে আলহাজ্ব গোলাম মোঃ সিরাজ জাতীয় পর্যায়ে দায়িত্ব পালনের পূর্ণ যোগ্যতা রাখেন। তাঁকে মন্ত্রী করা হলে শুধু শেরপুর–ধুনট নয়, দেশের সামগ্রিক উন্নয়ন কার্যক্রমেও ইতিবাচক অবদান রাখতে পারবেন বলে তারা মনে করেন।

এলাকার তরুণ সমাজের মধ্যেও তাঁর প্রতি ব্যাপক সমর্থন দেখা যাচ্ছে। তরুণদের মতে, একজন অভিজ্ঞ ও দূরদর্শী নেতা হিসেবে তিনি কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা উন্নয়ন এবং সামাজিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।

স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক, কৃষক এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরাও একই প্রত্যাশা ব্যক্ত করেছেন। তাঁদের মতে, আলহাজ্ব গোলাম মোঃ সিরাজকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হলে এলাকার অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান এবং অর্থনৈতিক কার্যক্রম আরও গতিশীল হবে।

সব মিলিয়ে শেরপুর–ধুনটবাসীর একটাই প্রত্যাশা—নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোঃ সিরাজকে দেশের মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করে তাঁর অভিজ্ঞতা, দক্ষতা ও নেতৃত্বকে জাতীয় উন্নয়নের কাজে লাগানো হোক। জনগণের বিশ্বাস, তিনি দায়িত্ব পেলে সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দেশের কল্যাণে কাজ করে তাঁদের আশা-আকাঙ্ক্ষার যথাযথ প্রতিফলন ঘটাবেন।

 

 


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com