• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

নরসিংদীর শিবপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে শিক্ষকের দুই পা কর্তন; অপরাধীরা ছাড় পাবে না—এমপি মনজুর এলাহী

dailydhakamail / ৮৪ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

আবুনাঈম রিপন, নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর শিবপুর ইটাখোলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে আবু ছাঈদ মোগল মাস্টার (৭৫), অবসরপ্রাপ্ত শিক্ষক, এর দুই পায়ের রগ দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে কেটে ফেলেছে ভূমিদস্যু ও সন্ত্রাসী প্রতিপক্ষ স্বপন গংরা। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে প্রতিপক্ষ ভূমিদস্যু ও দলিল লেখক স্বপন মোগলের বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে এলাকাবাসী।

ঘটনা ঘটে শুক্রবার রাতে শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের মোল্লাকান্দা মোগল বাড়িতে। আহত আবু ছাঈদ মোগল মোল্লাকান্দা গ্রামের জামাল উদ্দিন মোগলের ছেলে। তিনি শাষপুর কাজী মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। বর্তমানে সংকটাপন্ন অবস্থায় ঢাকার ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

আহত আবু ছাঈদ মোগলের মেয়ে রোকেয়া লিপি জানান, প্রতিবেশী স্বপন মোগল গং-এর সঙ্গে তাদের জমিসংক্রান্ত বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে তাদের জমিতে গেলে স্বপন মোগল বাঁধা দিয়ে তাকে মারধর করতে থাকে। পরে লিপির ডাক-চিৎকারে তার বাবা ঘটনাস্থলে এলে স্বপন মোগল ও তার ভাই কিরন মোগল দা দিয়ে কুপিয়ে তার বাবার দুই পা কেটে ফেলে। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় তার বাবাকে উদ্ধার করে প্রথমে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে যায়।

এ ঘটনার জেরে শুক্রবার রাতে আবু ছাঈদ মোগল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী প্রতিপক্ষ ভূমিদস্যু ও সন্ত্রাসী স্বপন মোগল ও তার ভাই কিরন মোগলের বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় শিবপুর মডেল থানায় মামলা হয়েছে। মামলার নং ১২, তারিখ ২০/০২/২০২৬।

গত রবিবার ২২ ফেব্রুয়ারি ২০২৬, শিবপুর থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং জনসাধারণের উদ্দেশ্যে বলেন, “শিবপুর হবে একটি বসবাসযোগ্য এলাকা। এখানে সন্ত্রাস ও মাদকের কোন স্থান হবে না। কোনো অপরাধি ছাড় পাবে না; সে যদি আমার ভাইও হয়ে থাকে, তাকে ছাড় দেওয়া হবে না। আমি সরজমিনে পরিদর্শন করে দেখেছি এবং বুঝেছি অপরাধীরা ছাড় পাবে না, ইনশাল্লাহ।”


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com