• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

৫ আগস্টের পরের মামলাগুলো যাচাই-বাছাই করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী।

dailydhakamail / ১০০ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"border":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

নিজস্ব প্রতিবেদক :-

ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের পর দায়ের হওয়া মামলাগুলো পুনরায় যাচাই-বাছাই করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। নিরীহ মানুষ যাতে হয়রানির শিকার না হন এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হয়—সে লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর মন্ত্রণালয়ের আওতাধীন সব অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেন তিনি। সচিবালয়ে বেলা সাড়ে ১১টা থেকে আড়াইটা পর্যন্ত অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৫ আগস্টের পর দায়ের হওয়া কিছু মামলা ‘সুবিধাবাদী’ মহল করেছে। ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষের নাম এসব মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। মামলাগুলো পরীক্ষা-নিরীক্ষা করে পুলিশ সরকারকে প্রতিবেদন দেবে। তিনি আরও জানান, বিডিআর বিদ্রোহের ঘটনাও পুনরায় তদন্ত করা হবে।

২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিন মেয়াদে দেওয়া অস্ত্রের লাইসেন্স যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে কি না, কারা লাইসেন্স পেয়েছেন এবং তারা যোগ্য ছিলেন কি না—তা খতিয়ে দেখা হবে। রাজনৈতিক বা অপরাধমূলক উদ্দেশ্যে দেওয়া লাইসেন্স বাতিল করা হবে বলে জানান তিনি।

পুলিশের কাজে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, কেউ হস্তক্ষেপ করলে সরকার তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। একই সঙ্গে পুলিশের কর্মকাণ্ডেও স্বচ্ছতা থাকতে হবে; হয়রানির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

ওসি ও এসপি পদায়নে লটারি পদ্ধতি বাতিলের ঘোষণা দিয়ে তিনি বলেন, পুলিশের চেইন অব কমান্ড বজায় রাখতে হবে এবং যোগ্যতার ভিত্তিতে পদায়ন করা হবে।

পুলিশে ২ হাজার ৭০১টি কনস্টেবল পদ শূন্য রয়েছে জানিয়ে দ্রুত নিয়োগের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়া ২০০৬ সালে চাকরি হারানো ৬৩০ জন পুলিশ সদস্যকে পুনর্বহাল করা হবে বলেও তিনি জানান। স্থায়ী ঠিকানা জালিয়াতির মাধ্যমে কনস্টেবল নিয়োগের অভিযোগও যাচাই করা হবে।

পাসপোর্ট প্রক্রিয়ায় ভোগান্তি কমাতে দলিল লেখকদের মতো নিবন্ধিত সহায়তাকারী রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ঢাকা ও বিভাগীয় শহরগুলোতে এ ব্যবস্থা চালু হবে। নির্ধারিত সার্ভিস চার্জের বিনিময়ে তারা পাসপোর্ট আবেদন প্রক্রিয়ায় সহায়তা করবেন।

‘মব ভায়োলেন্স’ সংঘটিত হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, মহাসড়ক অবরোধ করে কোনো দাবি আদায় করা যাবে না; বৈধ দাবি বৈধ উপায়েই উপস্থাপন করতে হবে।

একটি দৈনিকে প্রকাশিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাৎকার প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যেকের মত প্রকাশের অধিকার রয়েছে এবং সবার সাংবিধানিক অধিকার নিশ্চিত করা হবে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com