• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

বগুড়ার সারিয়াকান্দিতে ডিএনসির অভিযানে ৫০ বছরের ব্যক্তি আটক

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ৯১ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

এম.এ আরিফ চৌধুরী, প্রধান সম্পাদক: বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে অবৈধ মাদকদ্রব্য সেবনের দায়ে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল প্রায় ৩টার দিকে উপজেলার গণকপাড়া খামার বলালী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া কার্যালয়ের ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় শ্রী ঝুলন দাস (৫০) নামের এক ব্যক্তিকে মাদক সেবনের সময় হাতেনাতে আটক করা হয়।
এ সময় তার নিকট থেকে আনুমানিক ২ গ্রাম গাঁজা, গাঁজা কাটার কাঠ এবং গাঁজা কাটার কাটনি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রী জব্দ করা হয়।
পরবর্তীতে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সারিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আতিকুর রহমান। আদালত অবৈধ মাদক সেবনের দায়ে আটক ব্যক্তিকে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ (একশত) টাকা অর্থদণ্ড প্রদান করেন।
রায় ঘোষণার পর জব্দকৃত মাদকদ্রব্য ও সংশ্লিষ্ট আলামত ঘটনাস্থলেই ধ্বংস করা হয় বলে নিশ্চিত করেছে দায়িত্বশীল সূত্র।
প্রশাসন জানিয়েছে, মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকমুক্ত রাখতে সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা কামনা করা হয়েছে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com