• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
স্বামীর করা ৫ লাখ টাকা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে CCTV ক্যামেরায় নজরদারির অভিযোগ, জমি দখলের দাবি টেকনাফে র‌্যাবের পৃথক অভিযান: এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক টেকনাফ সীমান্তে কোস্ট গার্ডের পৃথক অভিযান: ৫ কেজি আইস ও ৫ হাজার ইয়াবা জব্দ, আটক ১ দুলালপুরে ইয়াবাসহ শফিকুল আটক, বাড়িতে তল্লাশিতে বিপুলসংখ্যক ভুয়া এনআইডি উদ্ধার সিরাজগঞ্জের কবি, লেখক ও সাহিত্য-সংস্কৃতিমনাদের চলনবিলের বর্ষাকালীন সৌন্দর্য উপভোগ করতে নৌ-ভ্রমণ আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। টেকনাফে দেশীয় মদসহ দুই মাদক কারবারি আটক টেকনাফের জিয়া উদ্দিন ২ লাখ ইয়াবাসহ উখিয়ায় আটক টেকনাফে পাচারের আগেই ১০ ভিকটিম উদ্ধার, গ্রেপ্তার ১ বগুড়ায় নিজ মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ নরসিংদীতে মোবাইল কোর্টে: দুই প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টেকনাফের হ্নীলার মগপাড়ায় ৭০ হাজার ইয়াবা উদ্ধার, চালানের প্রকৃত মালিক মাহাবু এখনো অধরা চলতি মাসেই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী কোনো দেশের আমন্ত্রণে শর্ত থাকলে বন্ধুত্ব সম্ভব নয়: রুহুল কবির রিজভী। তিন জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, রাজশাহীতে কলেজশিক্ষক সাময়িক বরখাস্ত। সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায় আর নেই সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ আর নেই

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হলেন মনজুর মোর্শেদ চৌধুরী

dailydhakamail / ৯৩ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:- সাবেক সরকারি কর্মকর্তা মনজুর মোর্শেদ চৌধুরীকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বিসিএস ৮ম ব্যাচের এই কর্মকর্তা সর্বশেষ ২০২৪ সালের এপ্রিল মাসে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের উপ-সচিব হিসেবে অবসর গ্রহণ করেছিলেন। গত সপ্তাহে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পাওয়ার পর পদটি শূন্য ছিল। সেই শূন্যস্থানেই অভিজ্ঞ এই কর্মকর্তাকে পুনরায় দায়িত্বে আনা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের সময় পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের অধিকার ফিরিয়ে দিতে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়। সেই কমিটির সুপারিশের ভিত্তিতে ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি মনজুর মোর্শেদ চৌধুরীকে ভূতাপেক্ষভাবে সচিব পদে পদোন্নতি দেয় তৎকালীন অন্তর্বর্তী সরকার। এবার নবনির্বাচিত বিএনপি সরকার তাকে জ্যেষ্ঠ সচিব পদমর্যাদায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছে।

উল্লেখ্য, সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন কমিটি মোট ৭৬৪ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি ও আর্থিক সুবিধা দেওয়ার সুপারিশ করেছিল, যার মধ্যে মনজুর মোর্শেদ চৌধুরীও অন্যতম ছিলেন।

 


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com