• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

কোটালীপাড়ায় ব্যবসায়ীর বাড়িতে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক

dailydhakamail / ৯৬ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

পঙ্কজ বিশ্বাস, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:-

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী গ্রামে সুমন শেখ নামের এক ব্যবসায়ীর বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে বাড়ির জানালার গ্লাস ভেঙে যায় এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত সোমবার রাত ৯টার দিকে পিঞ্জুরী গ্রামের ব্যবসায়ী সুমন শেখের বাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা চার রাউন্ড গুলি ছোড়ে। গুলিতে তাঁর দ্বিতীয় তলার শয়নকক্ষের জানালার গ্লাস ভেঙে যায়। এ ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পুরো এলাকায় চরম ভীতির সৃষ্টি হয়।

ব্যবসায়ী সুমন শেখ বলেন, ‘সোমবার রাত ৯টার দিকে আমি তারাবির নামাজ শেষে বাড়ির নিচতলায় বসে খাবার খাচ্ছিলাম। এ সময় দ্বিতীয় তলা থেকে চারটি বিকট শব্দ শুনতে পাই। পরে উপরে গিয়ে দেখি আমার বেডরুমের জানালার গ্লাস ভাঙা এবং সেখানে চারটি গুলির ছিদ্র রয়েছে। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিই। পুলিশ এসে আমার বাড়ি পরিদর্শন করে গেছে। এ ঘটনার পর আমি ও আমার পরিবার জীবনের নিরাপত্তা নিয়ে আতঙ্কে আছি।’

এ বিষয়ে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহমুদের কাছে জানতে চাওয়া হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com