• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা

শেরপুরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

dailydhakamail / ৯০ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

 

মোঃ তাজুল ইসলাম, বগুড়া জেলা প্রতিনিধি :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বগুড়ার শেরপুরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) শেরপুর পৌর শহরের একটি মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সকল ধর্মের মানুষের সহাবস্থান ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা সবার দায়িত্ব। শেরপুরে সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ন রাখতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সকল শ্রেণি-পেশার মানুষের ঐক্যবদ্ধ ভূমিকার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, শেরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও শেরপুর পৌরসভার বারবার নির্বাচিত সাবেক মেয়র জনপ্রিয় জননেতা জানে আলম খোকা।
তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের রাজনীতি এগিয়ে নিতে হবে। সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন দাবি-দাওয়া মনোযোগ দিয়ে শোনার পাশাপাশি সেগুলো সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।

এ সময় শেরপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপিসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা বক্তব্য রাখেন এবং আগামীর রাজনৈতিক কর্মকাণ্ডে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সভায় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। শেষে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com