• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করতেই পিলখানা হত্যাকাণ্ড: স্বরাষ্ট্রমন্ত্রী

dailydhakamail / ৯১ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"border":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

নিজস্ব প্রতিবেদক:

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করার উদ্দেশ্যেই পিলখানা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, “স্বাধীনতা যুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে সেনাবাহিনী এবং তৎকালীন ইপিআর অংশগ্রহণ করেছে। ২০০৯ সালের অনাকাঙ্ক্ষিত ঘটনায় ৫৭ জন দেশপ্রেমিক সেনা অফিসারকে হারানো জাতির জীবনে অপূরণীয় ক্ষতি হয়েছে।”

জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা ক্যান্টনমেন্টের আর্মি মাল্টিপারপাস হলে এক মতবিনিময় সভায় স্বরাষ্ট্রমন্ত্রী এই মন্তব্য করেন।

পিলখানা হত্যাকাণ্ডকে কোনো সাধারণ ঘটনা হিসেবে দেখার বিষয়ে তিনি স্পষ্ট বলেন, “বিষয়টি আমরা তখনই স্পষ্ট করেছি। জনগণের নির্বাচিত সরকার দেশ পরিচালনা করছে এবং অচিরেই তার প্রতিফলন দেখতে পাবেন। বাহিনীর আধুনিকায়নে আমরা কাজ করে যাচ্ছি।”

শহীদদের স্মৃতি যথাযথ মর্যাদায় সংরক্ষণের প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বলেন, “অন্তর্বর্তী সরকারের সময় গঠিত তদন্ত কমিশনের প্রতিবেদন উন্মোচন করা হবে। প্রতিবেদন থেকে গুরুত্বপূর্ণ অংশ প্রকাশের ব্যবস্থা করা সম্ভব হবে।”

স্বরাষ্ট্রমন্ত্রী শহীদদের নাম গেজেট আকারে প্রকাশের জন্য প্রধানমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, “আওয়ামী লীগের আমলে দুটি কমিটি গঠন হয়েছিল। কিন্তু সেই প্রতিবেদন কেন প্রকাশিত হয়নি, তা আমরা বুঝতে পারি। পিলখানা হত্যাকাণ্ড ছিল দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করার অংশ এবং বাংলাদেশবিরোধী ষড়যন্ত্রের অংশ।”

 


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com