• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক। সারা দেশে কমিউনিটি পুলিশিং ছড়িয়ে দেওয়া হবে : আইজিপি শেরপুর থানা বার্ষিক পরিদর্শন করলেন বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। রাণীরহাট মেলা ঘিরে অশ্লীল নৃত্যের আয়োজনের অভিযোগ, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর গণমাধ্যমের স্বাধীনতার জন্য আইনের অগণতান্ত্রিক ধারা বাতিলের দাবি সম্পাদক পরিষদের। প্রধানমন্ত্রীর সঙ্গে কাতারের শ্রমমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যোগ দেবেন একাধিক কর্মসূচিতে মাদক বৃদ্ধির অন্যতম কারণ খেলার মাঠ সংকুচিত হয়ে যাওয়া — বিদ্যুৎমন্ত্রী

কলকাতায় আওয়ামী লীগের সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের মৃত্যু

dailydhakamail / ৫৮ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

অনলাইন ডেস্ক:- টাঙ্গাইল-৮ (বাসাইল–সখিপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জোয়াহেরুল ইসলাম (৭০) মারা গেছেন।

 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কলকাতার দমদমে অবস্থিত ফিনিক্স মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর তাকে এক সপ্তাহেরও বেশি সময় আগে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শেষদিকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। শুক্রবার মাল্টি অর্গান ফেলিওর ও হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা গেছে, মৃত্যুর সময় তার পাশে স্ত্রী ও এক মেয়ে উপস্থিত ছিলেন। অসুস্থতার খবর পেয়ে তার মেয়ে বিদেশ থেকে কলকাতায় আসেন। তার স্ত্রী আগে থেকেই মেডিকেল ভিসায় সেখানে অবস্থান করছিলেন। হাসপাতালে কঠোর গোপনীয়তা বজায় রাখা হয়েছিল; কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। এক পর্যায়ে তার স্ত্রী হাসপাতাল থেকে বের হলেও কোনো কথা না বলে ভিডিও ধারণ না করার অনুরোধ জানিয়ে চলে যান।

পারিবারিক সূত্রে জানা গেছে, জোয়াহেরুল ইসলামের মরদেহ দেশে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য বাংলাদেশের সঙ্গে সরকারিভাবে যোগাযোগ করা হয়েছে। অনুমতি পাওয়া গেলে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন থেকে প্রয়োজনীয় অনাপত্তিপত্র (এনওসি) মিলবে বলে আশা করা হচ্ছে। এর আগে মরদেহ সংরক্ষণের জন্য কলকাতার পিস হেভেনে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

আইনজীবী পেশা থেকে রাজনীতিতে আসা জোয়াহেরুল ইসলাম ২০১৭ সালে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি টাঙ্গাইল-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি ভারতে যান এবং কলকাতার নিউটাউনে বসবাস শুরু করেন। পরে তার স্ত্রীও মেডিকেল ভিসায় সেখানে যোগ দেন। সেখানেই পরিবারসহ অবস্থানকালে তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com