• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

বগুড়ায় সেমাই কারখানায় অভিযান, ২০ হাজার টাকা জরিমানা

dailydhakamail / ৮৬ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"border":4,"transform":5},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

 

নিজস্ব প্রতিবেদক:
বগুড়া সদর উপজেলার ফুলবাড়ি মধ্যপাড়া এলাকায় অবস্থিত “সারাবেলা লাচ্ছা সেমাই” কারখানায় স্বাস্থ্যবিধি অমান্য ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে ২০,০০০ টাকা জরিমানা করা হয়েছে।

গত রোববার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা প্রশাসন, র‍্যাব-১২ এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে কারখানায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে দেখা যায়:
১. উৎপাদিত সেমাই নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ ও মোড়কজাত করা হচ্ছে।
২. পঁচা ময়লা ও আবর্জনার পাশে সেমাই তৈরি ও সংরক্ষণ করা হচ্ছে।
৩. ডালডা গলানো এবং পোড়া তেল ব্যবহার করে সেমাই প্রস্তুত করা হচ্ছে।
৪. কারখানায় কর্মরতরা ব্যক্তিগত স্বাস্থ্যবিধি সামগ্রী ব্যবহার করছেন না।
৫. কোনো প্রকার অনুমোদিত মান সনদ ছাড়াই এবং অনিবন্ধিত অবস্থায় সেমাই উৎপাদন করা হচ্ছে।
৬. অননুমোদিত রাসায়নিক রঙ ব্যবহার করা হচ্ছে।

উক্ত অপরাধের ভিত্তিতে মোবাইল কোর্টের মাধ্যমে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ অভিযুক্ত প্রতিষ্ঠানকে ২০,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করেন। এছাড়া, অননুমোদিত রাসায়নিক রঙ মিশ্রিত প্রায় ২৪০ কেজি সেমাই জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন মোঃ রাসেল, নিরাপদ খাদ্য অফিসার, বগুড়া এবং র‍্যাব-১২, সিপিএসসি বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ নেতৃত্বাধীন টিম।

মোবাইল কোর্ট অভিযানের সময় প্রতিষ্ঠানকে সরকারী সকল আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করার নির্দেশ প্রদান করা হয়।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com