• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম
সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া শেরপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী। রুমায় দুর্গম আমইপাড়ায় সুপেয় পানির ট্যাংক দিল রুমা জোন বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা চালিয়ে নেওয়ার যৌক্তিকতা তুলে ধরলেন মাহদী আমিন আগামী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই সরকার জনপ্রিয়তার শীর্ষে ডাবের পানিতে চেতনানাশক’ মিশিয়ে মানুষকে অজ্ঞান: নওগাঁয় প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, অটোরিকশা উদ্ধার পেকুয়ায় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দুর্গত এলাকা পরিদর্শন

তারাবি নামাজ চলাকালে পরকীয়ার অভিযোগে যুবক আটক, এলাকাজুড়ে চাঞ্চল্য

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ৮৫ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১ মার্চ, ২০২৬
Oplus_16908288

মো: হাবিবুর রহমান হিরু, স্টাফ রিপোর্টার: ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামে তারাবি নামাজ চলাকালে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়ার অভিযোগে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে গ্রামের মসজিদে তারাবি নামাজ চলাকালে ওই গৃহবধূর বাড়িতে সন্দেহজনকভাবে এক যুবক অবস্থান করছেন—এমন খবর পেয়ে প্রতিবেশীরা বাড়িটি ঘিরে ফেলেন। পরে ঘরে প্রবেশ করে অভিযুক্ত যুবককে আটক করেন তারা। এ সময় প্রবাসীর স্ত্রীও বাড়িতে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
গ্রামবাসীর দাবি, দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে অনৈতিক সম্পর্কের অভিযোগ ছিল। বিষয়টি নিয়ে কয়েকবার পারিবারিকভাবে সতর্ক করা হলেও তা বন্ধ হয়নি বলে অভিযোগ করেন স্থানীয়রা।
ঘটনার পরপরই উত্তেজিত জনতা অভিযুক্ত যুবককে জিজ্ঞাসাবাদ করেন। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা হস্তক্ষেপ করেন। পরে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে হরিনাকুন্ডু থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে হরিনাকুন্ডু থানা পুলিশ জানায়, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় গ্রামজুড়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। স্থানীয়রা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সামাজিক ও পারিবারিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com