• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) ও মাতৃজগত পরিবারের উদ্যোগে এক হাজার রোজাদারের মধ্যে ইফতার বিতরণ

dailydhakamail / ১০৪ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১ মার্চ, ২০২৬

এম. এ আরিফ চৌধুরী নিজস্ব প্রতিবেদক :–

পবিত্র মাহে রমজান উপলক্ষে সংযম, সহমর্মিতা ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) ও দৈনিক মাতৃজগত পরিবার।

সংগঠন দুটির উদ্যোগে রাজধানীর মিরপুরে এক হাজার রোজাদারের মধ্যে ইফতার বিতরণ করা হয়।

গত ২৮ ফেব্রুয়ারী শনিবার রাজধানী ঢাকার মিরপুর এলাকায় বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান।

বিকেল থেকেই কার্যালয় প্রাঙ্গণে রোজাদারদের উপস্থিতিতে এক আবেগঘন ও ধর্মীয় পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করেন সভাপতির পিতা আলহাজ্ব আবদুর রব মিয়া।

সভাপতি খান সেলিম রহমান উপস্থিত সাংবাদিক নেতা, প্রকাশক-সম্পাদক, রাজনীতিবিদ ও শিক্ষাবিদদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সাংবাদিক সমাজ শুধু সংবাদ পরিবেশনের মধ্যেই সীমাবদ্ধ নয়; তাদের সামাজিক দায়বদ্ধতা ও মানবিক চেতনা সমাজে ইতিবাচক পরিবর্তনের প্রেরণা জোগায়। তিনি বলেন, “এ ধরনের উদ্যোগ আমাদের সমাজকে আরও মানবিক, সহমর্মী ও প্রগতিশীল করে তোলে। প্রত্যেকটি ছোট পদক্ষেপই বৃহৎ পরিবর্তনের সূচনা।”

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা প্রেসক্লাব ও আন্তর্জাতিক প্রেসক্লাব-এর সভাপতি আরঙ্গজেব কামাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক সুরক্ষা কল্যাণ ফাউন্ডেশন-এর চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর সাধারণ সম্পাদক মাহিদুল হাসান সরকার, সহ-সভাপতি মোজাম্মেল হোসেন বাবু, সহ সভাপতি মোহাম্মদ মাহবুব উদ্দিন; দৈনিক জন জাগরণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিন; দৈনিক খবর বাংলাদেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ জাকির হোসেন মোল্লা; মিরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এস. এম. বদরুজ্জামান; মিরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক মোঃ ইসরাফিল; মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী ফরাজী, মুক্তার যুগ্ন আহ্বায়ক জুয়েল সিকদার বাবুল, জাহিদুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর সাংগঠনিক সম্পাদক ভূইয়া কামরুল হাসান সোহাগ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রমজান সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শফিকুর রহমান ও মোঃ সুমন খান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন মুন্না; দৈনিক মাতৃজগত পত্রিকার ঢাকা উত্তর শাখার ব্যুরো প্রধান এস. এম. রফিক; মাতৃজগত টিভির নিউজ প্রেজেন্টার কাজী ফারজানা ইসলাম; সাংবাদিক মোঃ রাকিবুল ইসলাম, তন্ময় চৌধুরী, মোঃ রিবণ রায়হান, মোঃ জাহাঙ্গীর আলম রাজু, মোঃ আতাউর রহমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত অতিথিরা বলেন, “এ ধরনের মহতী ও মানবিক উদ্যোগ সমাজে অত্যন্ত ইতিবাচক বার্তা পৌঁছে দেয়। একটি সাংবাদিক সংগঠন যখন মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করে, তখন তা সমাজের অন্যান্য প্রতিষ্ঠান ও বিত্তবান ব্যক্তিদেরও অনুপ্রাণিত করে। রমজান আমাদের সংযম, আত্মশুদ্ধি, ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতার শিক্ষা দেয়।” তারা সমাজের দারিদ্র্য ও বৈষম্য দূরীকরণে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। অতিথিরা এ আয়োজন সফলভাবে বাস্তবায়নের জন্য সভাপতি খান সেলিম রহমানকে আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়ায় মুসলিম উম্মাহর ঐক্য, দেশের স্থিতিশীলতা ও অর্থনৈতিক সমৃদ্ধি কামনা করা হয়। পরে অতিথি ও রোজাদাররা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একসঙ্গে ইফতার গ্রহণ করেন।

খেজুর, ফলমূল, পানি, শরবত ও বিভিন্ন খাদ্যসামগ্রীর মাধ্যমে আয়োজকদের আন্তরিকতা প্রকাশ পায়। বৃহত্তর মিরপুর এলাকার সাংবাদিক, রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানটি শেষ হয় এক আন্তরিক, ধর্মীয় ও মানবিক আবহে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com