• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম
লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা

মোল্লাহাটে মানহীন ও অবৈধ সার–কীটনাশকের ছড়াছড়ি: মাটির স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিপন্ন

dailydhakamail / ৯৩ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

 

আব্দুল্লাহ ফারুক
জেলা প্রতিনিধি, বাগেরহাট :–

 

কৃষি প্রধান বাংলাদেশে খাদ্য নিরাপত্তা ও টেকসই উৎপাদনের মূল ভিত্তি সুস্থ ও উর্বর মাটি। অথচ বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় বৈধ–অবৈধ বিভিন্ন দোকানে সরকারের অনুমোদনবিহীন, ভেজাল ও নিষিদ্ধ কোম্পানির সার–কীটনাশক অবাধে বিক্রির অভিযোগ উঠেছে।

এতে একদিকে কৃষক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদিকে দীর্ঘমেয়াদে মাটির উর্বরতা ও খাদ্য উৎপাদন মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের।

খুলনার মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা মাহবুবুল আলম আসাদ বলেন, ভেজাল ও নিম্নমানের সার ব্যবহারে মাটির ওপর বহুমাত্রিক ক্ষতিকর প্রভাব পড়ে। তার ভাষ্য, “ভেজাল সারে প্রয়োজনীয় পুষ্টি উপাদান না থাকায় কাঙ্ক্ষিত ফলন পাওয়া যায় না। এতে কৃষক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। পাশাপাশি এসব সারে লেড, ক্যাডমিয়ামের মতো ভারী ধাতু থাকলে তা মাটির ভৌত গঠন, রাসায়নিক বৈশিষ্ট্য ও উপকারী অনুজীবের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত করে।”

তিনি আরও সতর্ক করেন, মাটিতে জমা হওয়া ভারী ধাতু খাদ্য শৃঙ্খলের মাধ্যমে মানবদেহে প্রবেশ করে ক্যান্সার, কিডনি ও হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে। তার মতে, মাটি পরীক্ষার ভিত্তিতে সুষম ও নির্ভেজাল সার প্রয়োগই নিরাপদ খাদ্য নিশ্চিতের একমাত্র উপায়।

সরেজমিনে যা দেখা গেল

তথ্য সংগ্রহে চুনখোলা ইউনিয়নের আঙরা গ্রামে সুকলা বিশ্বাসের বাড়ির সামনে পরিচালিত একটি মুদি দোকানের পেছনের কক্ষে সার ও কীটনাশক বিক্রি হতে দেখা যায়। সাংবাদিক পরিচয় জানানো হলে তিনি ফোনে শিহাব মুন্সী নামের এক ব্যক্তির সঙ্গে কথা বলেন। ফোনে ওই ব্যক্তি নিজেকে ব্যবসার মালিক দাবি করে জানান, যথাযথ নিয়মেই বিক্রি করা হচ্ছে।

পরে সুকলা বিশ্বাস বলেন, তার স্বামী শিহাব মুন্সীর দোকানের ম্যানেজার। তিনি শুধু কৃষকদের চাহিদা অনুযায়ী সার–কীটনাশক পরিমাপ করে দেন, দামের বিষয়টি জানেন না এবং অর্থ গ্রহণও করেন না; কৃষকরা মালিক বা তার স্বামীর কাছে টাকা পরিশোধ করেন।

একপর্যায়ে উপস্থিত হয়ে শিহাব মুন্সী বলেন, “কীটনাশকের লাইসেন্স থাকলে সার বিক্রি করা যায়।” তিনি দাবি করেন, ম্যানেজারের অনুপস্থিতিতে সুকলাকে প্রশিক্ষণ দিয়ে বিক্রির দায়িত্ব দেওয়া হয়েছে। তবে সুকলার বক্তব্য ও মালিকের দাবির মধ্যে অসঙ্গতি লক্ষ্য করা যায়।

চুনখোলা বাজারের খুচরা ডিলার শরীফ এবাদুল হকের দোকানে মেয়াদোত্তীর্ণ কীটনাশক পাওয়া গেলে তিনি জানান, সেগুলো কোম্পানিতে ফেরত পাঠানো হবে। একই বাজারের আরেক খুচরা ডিলারের দোকানে বিপুল পরিমাণ ভুয়া কোম্পানির সার মজুত থাকতে দেখা গেছে।

পাশের মেসার্স জাফর বীজ ভান্ডারে ম্যানেজার পরিচয়ে মোস্তাফিজুরকে লাইসেন্স ছাড়াই বীজের সঙ্গে সার বিক্রি করতে দেখা যায়।

কোদালিয়া ইউনিয়নের চাউলটুরী বাজারে সুবাস মৃধা নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে লাইসেন্স ছাড়াই সার ও কীটনাশক বিক্রি করছেন বলে অভিযোগ রয়েছে। তিনি দাবি করেন, তার কীটনাশকের লাইসেন্স আছে। তবে প্রদর্শিত লাইসেন্সটি মেয়াদোত্তীর্ণ এবং অন্য নামের। এ সময় তার পক্ষে দোকানঘরের মালিক সাংবাদিকদের অনৈতিক সমঝোতার প্রস্তাব দেন।
বলেন ‘নিউজ না করে সুযোগ দেন’।
চুনখোলা ইউনিয়নের প্রধান সার ডিলার আরিফুল মুন্সী সাংবাদিকদের বলেন, “চুরি বন্ধ হলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে।” তার দাবি, লাইসেন্স ছাড়া বিক্রেতারা কৃষকের দোরগোড়ায় সার–কীটনাশক পৌঁছে দেন বলেই কৃষক সুবিধা পান। তিনি অনুরোধ করে বলেন, “এসব নিউজ না করে ভাই-ব্রাদার হিসেবে সুযোগ দিন।”

তিনি আরও দাবি করেন, মোল্লাহাটের সব অবৈধ ব্যবসায়ীর পক্ষ থেকেই এমন অনুরোধ জানানো হচ্ছে। তার বক্তব্যে বিষয়টির গভীরতা ও প্রভাব নিয়ে প্রশ্ন উঠেছে। প্রস্তাবে রাজি না হলে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা করার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।

 

উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন বলেন, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। উপজেলা প্রশাসনের মাধ্যমে অভিযান পরিচালনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু জানান, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

বিশেষজ্ঞদের মতে, নিয়মিত বাজার মনিটরিং, লাইসেন্স যাচাই, মেয়াদোত্তীর্ণ ও ভেজাল পণ্য জব্দ এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে কৃষকদের সচেতনতা বৃদ্ধি ও মাটি পরীক্ষাভিত্তিক সারের ব্যবহার নিশ্চিত না হলে ভবিষ্যতে খাদ্য উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

কৃষিনির্ভর বাংলাদেশের অর্থনীতি টিকিয়ে রাখতে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার বিকল্প নেই বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com