• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া শেরপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী। রুমায় দুর্গম আমইপাড়ায় সুপেয় পানির ট্যাংক দিল রুমা জোন বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা চালিয়ে নেওয়ার যৌক্তিকতা তুলে ধরলেন মাহদী আমিন

বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব ও ভূমিহীন হাউজিং লিমিটেডের উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

dailydhakamail / ৬৭ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

বিশেষ প্রতিনিধি:

বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব ও বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের যৌথ উদ্যোগে পবিত্র ১৩ই রমজান, ৩ মার্চ (মঙ্গলবার) রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বিকাল ৩টায় আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করেন মিছবাহ উদ্দীন শাহ জুয়েল। সভায় সভাপতিত্ব করেন ঢাকা প্রেস ক্লাব ও আন্তর্জাতিক প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। তিনি বলেন, “আমরা দরিদ্র মানুষের অধিকার আদায়ে সব সময় কাজ করছি। সাংবাদিকদের মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় ঢাকা প্রেস ক্লাব সব সময় নির্যাতিত সাংবাদিকদের পাশে রয়েছে। পাশাপাশি সমাজের দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের মানবিক কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে। এজন্য সরকারের সহযোগিতা প্রয়োজন।”

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্য মহাজোটের প্রধান সমন্বয়কারী, বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান, সাউথ এশিয়ান বিজনেস ফোরামের চেয়ারম্যান, আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্রের প্রধান উপদেষ্টা এবং দৈনিক ফলাফল-এর সম্পাদক শেখ মুস্তাফিজুর রহমান। তিনি বলেন, “বর্তমান সরকার সমাজের পিছিয়ে পড়া ও দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের এ উদ্যোগকে আমরা স্বাগত জানাই। সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড বাস্তবায়নের মাধ্যমে তৃণমূল মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ফলে সরকারের কাছে দাবি থাকবে, বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের সদস্যরা সর্বপ্রথম এই সুযোগ পান।”

সভায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী শ্রমিক দল, রাজশাহী জেলা শাখার সহ-সভাপতি ও সংগঠনের উপদেষ্টা মোঃ ওয়াদুদ-উল-মো:তাকাদ্দাস কাজল। তিনি বলেন, “আমি এই সংগঠনের সঙ্গে আছি এবং তাদের সকল প্রকার সহযোগিতা করতে প্রধানমন্ত্রীর কাছে ভূমি মন্ত্রীর মাধ্যমে সুপারিশ করব।”

অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও এফবিওজের মহাসচিব এস এম হানিফ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—দৈনিক বাংলার ডাক পত্রিকার প্রকাশক ও সম্পাদক অ্যাডভোকেট মোঃ মনোয়ার হোসেন ছিদ্দিকী, দৈনিক মানবাধিকার প্রতিদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ আবুল হাসান, লায়ন্স ক্লাব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সভাপতি আলহাজ্ব লায়ন খান আখতারুজ্জামান, দুর্নীতি প্রতিরোধ ফাউন্ডেশন চেয়ারম্যান ও দৈনিক দূরনীতি প্রতিদিন প্রতিকার পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ তাজুল ইসলাম তালুকদার হিরু, ঢাকা প্রেস ক্লাবের সহ-সভাপতি এ মান্নান, ফ্লাশ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আনিস উদ্দিন সেন্টু, বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সহ-সভাপতি হাজী মোঃ সোহেল রানা, জাতীয় দৈনিক ৭১-এর বাংলাদেশ সহ-সম্পাদক আঃ মালেক, দক্ষিণ অঞ্চল সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা আব্দুল মান্নান ভুঁইয়া, সহ-সভাপতি এডভোকেট নুরুল আলম, দৈনিক নিরাপদ ঢাকা নিউজের সম্পাদক মোঃ আতাউর রহমান, সংগঠনের অর্থ সম্পাদক মোঃ ইউসুফ আলী। অনুষ্ঠানের সঞ্চালনা করেন এসটিভি বাংলা-এর নির্বাহী পরিচালক মোঃ রফিকুল ইসলাম ও সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আজাহার আলী।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক জাহাঙ্গীর আলম রাজু, মোঃ হেকমত আলী, মোঃ আজিজ প্রধান, মোঃ জুয়েল রানা, মাহমুদা বেগম, জুরেকা বেগম, মোঃ নুরুল হক, আব্দুল জামাল, কোহিনুর বেগমসহ আরও অনেকে।

আলোচনা সভা শেষে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com