• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম
শাহজাদপুরে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ সারাদেশে নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ বানিয়াচংয়ে পুরাতন ব্যাটারির প্লেট পুড়িয়ে সিসা তৈরি: হুমকির মুখে পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য বগুড়ায় পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান সুরাইয়া জেরিন রনি এমপির পক্ষ থেকে শেরপুরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন মজিবুর রহমান শেরপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় করলেন জানে আলম খোকা চৌহালীতে হতদরিদ্রদের মাঝে স্বল্প মূল্যে চাউল বিতরণ স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতে রক্তদাতাদের সম্মাননা প্রদান শাহজাদপুরে এনসিডি কর্নার পরিদর্শন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলের পাশে সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি রৌমারীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ শুরু আজ এম এন শাওন সাদেকীর ওপর হামলার প্রতিবাদে ঢাকায় মানববন্ধন চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি

বদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

dailydhakamail / ৭৩ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

 

বুলবুল আহম্মেদ (বুলু)
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর বদলগাছীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের সূচনা করা হয়। পরে বদলগাছী কেন্দ্রীয় স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের অঙ্গসংগঠন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পুষ্পমাল্য অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় এক মিনিট নীরবতা পালন করা হয় এবং সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি, সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দিন, বদলগাছী থানার অফিসার ইনচার্জ মো. লুৎফর রহমান এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহানসহ রাজনৈতিক নেতৃবৃন্দ। পরে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে কুচকাওয়াজের উদ্বোধন করা হয়।

উদ্বোধন শেষে অতিথিরা প্যারেড পরিদর্শন করেন এবং পুলিশ, আনসার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে উপভোগ করেন। পরবর্তীতে শহীদ ও প্রয়াত মুক্তিযোদ্ধা পরিবার এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনির সভাপতিত্বে মুক্তিযুদ্ধের তাৎপর্য তুলে ধরা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। এছাড়া বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ উদ্দিন, ওসি মো. লুৎফর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. জাকির হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী এবং বীর মুক্তিযোদ্ধা জবির উদ্দীনসহ অনেকে।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সাংবাদিক এবং সুধীজন উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শিশু পরিবার ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। এছাড়া উপজেলার সকল মসজিদে বাদ জোহর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত এবং মন্দির, গির্জাসহ অন্যান্য উপাসনালয়ে শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com