• রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম
হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক। সারা দেশে কমিউনিটি পুলিশিং ছড়িয়ে দেওয়া হবে : আইজিপি শেরপুর থানা বার্ষিক পরিদর্শন করলেন বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। রাণীরহাট মেলা ঘিরে অশ্লীল নৃত্যের আয়োজনের অভিযোগ, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর গণমাধ্যমের স্বাধীনতার জন্য আইনের অগণতান্ত্রিক ধারা বাতিলের দাবি সম্পাদক পরিষদের। প্রধানমন্ত্রীর সঙ্গে কাতারের শ্রমমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক

১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করল এনসিপি

dailydhakamail / ৩৩ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১০ মে, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"border":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

 

নিজস্ব প্রতিবেদক :–
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়র পদে ১০০ প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (১০ মে) দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তালিকা প্রকাশ করা হয়।

এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম জানান, বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা এবং রাজনীতির বাইরে থাকা যোগ্য ব্যক্তিদের যাচাই-বাছাই করে এই প্রার্থী তালিকা তৈরি করা হয়েছে। আওয়ামী লীগ বা বিএনপি থেকে আসা নেতাকর্মীদের প্রার্থী করার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তালিকায় এমন ব্যক্তিরা রয়েছেন যারা আগে বিএনপি-জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। অনেক প্রার্থী আছেন যারা আগে কখনো সক্রিয় রাজনীতি করেননি। ৫-৭ বছর আগে আওয়ামী লীগ করতেন, কিন্তু পরবর্তীতে দলটির ‘স্বৈরাচারী’ আচরণের কারণে জুলাই আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছিলেন—এমন গ্রহণযোগ্য ব্যক্তিদেরও মনোনয়ন দেওয়া হয়েছে।

জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের সঙ্গে নির্বাচন প্রসঙ্গে সারজিস আলম পরিষ্কার করেন যে, এনসিপি বর্তমানে এককভাবেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তিনি জানান, সব উপজেলায় জোটগতভাবে একজন প্রার্থী নির্বাচন করা বেশ জটিল। তবে ভবিষ্যতে জোটবদ্ধ নির্বাচনের প্রয়োজনীয়তা দেখা দিলে তা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দ্রুত সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ সময়রেখা প্রকাশ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ জানা থাকলে প্রার্থীদের প্রস্তুতি নিতে সুবিধা হবে।

এনসিপি জানিয়েছে, এটি তাদের প্রথম ধাপের তালিকা এবং পরবর্তীতে পর্যায়ক্রমে দেশের সব উপজেলা ও পৌরসভার জন্য প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। এই ১০০ প্রার্থীর মনোনয়নের মধ্য দিয়ে এনসিপি স্থানীয় নির্বাচনে তাদের সাংগঠনিক শক্তিমত্তার জানান দিতে চায় বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com