• রবিবার, ১০ মে ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম
পুলিশের জন্য সুখবর! ওভারটাইম ভাতা ও অবসরে অনারারি পদোন্নতি চালুর পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী ২৫ মার্চের আগে রাজারবাগে পুলিশ সদস্যদের কেন একত্রিত করা হয়েছিল, তা গবেষণার দাবি রাখে: প্রধানমন্ত্রী পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী নৌ ব্যবস্থাপনায় সমন্বয় ঘাটতি দূর করতে হবে: নৌমন্ত্রী ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করল এনসিপি ভালো সম্পর্ক গড়তে ভারতকে সীমান্তে রক্তপাত বন্ধ করতে হবে: রিজভী মব সহিংসতা রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: প্রধানমন্ত্রী নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান আমরা কারিকুলাম ও সিলেবাস পরিবর্তনের ব্যবস্থা করছি: শিক্ষামন্ত্রী রোববার থেকে শুরু পুলিশ সপ্তাহ, পদক পাচ্ছেন ১০৭ জন মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক-২০২৬’ কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা মেধা বিকাশে অপরিহার্য : ভূমিমন্ত্রী চিকিৎসার জন্য যুক্তরাজ্যের পথে রাষ্ট্রপতি সিলেট রেঞ্জে নতুন ডিআইজি জিললুর রহমান শেরপুরে দুইটি চোরাই মোটরসাইকেলসহ দুই চোর গ্রেপ্তার গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও: তথ্যমন্ত্রী সিরাজগঞ্জের তাড়াশে ব্যবসায়ীর ওপর অতর্কিত হামলা ও টাকা লুটপাটের অভিযোগ নরসিংদীর পলাশে বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৩ বগুড়ায় খেজুরের গুদামে আগুন, নিয়ন্ত্রণে দুই ইউনিট

পুলিশের জন্য সুখবর! ওভারটাইম ভাতা ও অবসরে অনারারি পদোন্নতি চালুর পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী

dailydhakamail / ৮ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১০ মে, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক:–
পুলিশ বাহিনীকে আরও জনকল্যাণমুখী, আধুনিক ও গতিশীল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মাঠপর্যায়ে কর্মরত সদস্যদের জন্য বড় ধরনের সুযোগ-সুবিধার ঘোষণা দিয়েছে সরকার। অতিরিক্ত কর্মঘণ্টায় দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের জন্য বিশেষ নীতিমালার ভিত্তিতে ‘ওভারটাইম ভাতা’ প্রবর্তনের পরিকল্পনা করা হচ্ছে। একই সঙ্গে দীর্ঘকাল একই পদে কর্মরত সদস্যদের বঞ্চনা দূর করতে অবসরের সময় ‘অনারারি পদোন্নতি’র উদ্যোগ নেওয়া হচ্ছে।

রোববার (১০ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ মিলনায়তনে ‘পুলিশ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত ‘প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভা’য় বিশেষ অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এসব তথ্য জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশিং কার্যক্রমকে আরও কার্যকর করতে অতিরিক্ত ডিউটির জন্য বিশেষ নীতিমালার আলোকে ওভারটাইম ভাতা দেওয়ার কথা ভাবছে সরকার। এটি কার্যকর হলে পুলিশের কনস্টেবল থেকে ইন্সপেক্টর পদমর্যাদার সদস্যদের মনোবল বৃদ্ধি পাবে এবং সেবার মান উন্নত হবে।’

পদোন্নতি-বঞ্চনা নিয়ে মন্ত্রী বলেন, ‘অনেক পুলিশ সদস্য ৪০ বছর চাকরি করেও পদোন্নতি না পেয়ে কনস্টেবল হিসেবেই অবসর নেন। তাদের সামাজিক মর্যাদা ও আত্মতৃপ্তির কথা বিবেচনা করে সন্তোষজনক চাকরির রেকর্ড থাকলে অবসরকালীন সময়ে কনস্টেবল থেকে অনারারি এএসআই, এএসআই থেকে অনারারি এসআই এবং এসআই থেকে অনারারি ইন্সপেক্টর পদে পদোন্নতি দেওয়ার নীতিমালা করা হবে।’

পুলিশের স্বাস্থ্যসেবা ও আবাসন সমস্যা নিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, দীর্ঘ কর্মঘণ্টা ও মানসিক চাপের কথা মাথায় রেখে কেন্দ্রীয় ও বিভাগীয় পুলিশ হাসপাতালগুলোকে আরও আধুনিকায়ন করা হবে। প্রয়োজনে উন্নত পরীক্ষার জন্য আরও মানসম্মত হাসপাতাল নির্মাণ করা হবে। এ ছাড়া পুলিশের বিভিন্ন ইউনিটের আবাসন সমস্যা দূর করতে ভূমি অধিগ্রহণ ও প্রয়োজনীয় অর্থ বরাদ্দ সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত দুই মাসে পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। মাদক কারবারি, চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। স্বাগত বক্তব্য দেন আইজিপি মো. আলী হোসেন ফকির এবং ধন্যবাদ জ্ঞাপন করেন অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খন্দকার রফিকুল ইসলাম, বিপিএম।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com