• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম
রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক জামালপুরে জমি নিয়ে বিরোধের জেরে জেলে পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক শিবপুরে পুত্রের হাতে পিতা খুন, ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

চিলমারীর সাদিফ সাদ “মি. ইউনিভার্স বাংলাদেশ ২০২৫

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ২২২ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২১ মে, ২০২৫

চিলমারী প্রতিনিধি:
চিলমারী উপজেলার গর্ব, তরুণ সাদিফ সাদ, সম্প্রতি “মি. ইউনিভার্স বাংলাদেশ ২০২৫” খেতাব অর্জন করেছেন। এই অর্জনের মাধ্যমে তিনি আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
সাদিফ সাদ কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান। তার বাবা এস এ মন্ডল সবুজ প্রেসক্লাব চিলমারীর সাধারণ সম্পাদক, এশিয়ান টেলিভিশনের চিলমারী উপজেলা প্রতিনিধি এবং সারা হাসপাতাল চিলমারীর চেয়ারম্যান। তার মা মোছাঃ লিপি আক্তার একজন শিক্ষক।
সাদিফ সাদ বলেন, “এই মঞ্চে দাঁড়িয়ে আমি আজ শুধু সাদিফ সাদ না — আমি মি. ইউনিভার্স বাংলাদেশ ২০২৫! এই সম্মান আমার জীবনের শ্রেষ্ঠ অর্জনগুলোর একটি। বিশ্বের সেরা প্রতিযোগীদের মাঝে আমি আজ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছি, এটা ভেবেই আমি গর্বিত। এই মঞ্চে আসার পেছনে ছিল কঠোর পরিশ্রম, আত্মত্যাগ আর অনেক প্রস্তুতি। আমি মি. ইউনিভার্স বাংলাদেশ হওয়ার পর থেকেই শুরু হয় আমার গ্রুমিং, ফিটনেস, ডায়েট আর মেন্টাল ট্রেনিং। এই প্ল্যাটফর্মে আমি শুধু আমার সৌন্দর্য নয়, বরং আমার দেশের কালচার, শক্তি আর আত্মবিশ্বাসকে তুলে ধরছি। বাংলাদেশ আমার অহংকার।”
তিনি আরও বলেন, “আমি খুব সাধারণ একটা পরিবারে বড় হয়েছি। আমার বাবা, মা ছিলেন আমার জীবনের সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম। ছোটবেলায় তেমন বন্ধু ছিল না, অনেক একা ছিলাম। কিন্তু ভেতরে একটা আগুন ছিল — নিজেকে প্রমাণ করার, নিজের পরিচয় তৈরির। সেই আগুনটাই আমাকে এখানে এনেছে। নিজেকে প্রমাণ করার জন্য আমি লড়ছি সেই সমাজের বিরুদ্ধে, যারা ভাবত একজন ব্যবসায়ী ও শিক্ষকের ছেলে হয়ে মডেল হওয়া ‘শোভা’ পায় না। আমি লড়ছি যেন একজন মানুষ, যাকে একসময় কেউ চিনতো না, একদিন অনেকের প্রেরণা হতে পারে। যখন কেউ ছিল না পাশে, যখন নিজের প্রতিচ্ছবিকেও চিনতে পারতাম না। কিন্তু সেখান থেকেই আমি শিখেছি — আলো শুধু বাইরেই না, নিজের ভিতরেও খুঁজে পেতে হয়। আমি নিজেকেই ধরে তুলে আনছি, প্রতিদিন।”
সাদিফ সাদ বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি থেকে ফ্যাশন অ্যান্ড টেকনোলজি বিষয়ে গ্র্যাজুয়েশন করছেন। আগামী ১০ আগস্ট থেকে ১৮ আগস্ট ভারতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক প্রতিযোগিতায় তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। তিনি প্রতিযোগিতায় সফলতার জন্য সকলের কাছে দোয়া ও পাশে থেকে সাপোর্ট করার জন্য অনুরোধ জানিয়েছেন।
N.V.S


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com