• বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক। সারা দেশে কমিউনিটি পুলিশিং ছড়িয়ে দেওয়া হবে : আইজিপি শেরপুর থানা বার্ষিক পরিদর্শন করলেন বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ। রাণীরহাট মেলা ঘিরে অশ্লীল নৃত্যের আয়োজনের অভিযোগ, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর গণমাধ্যমের স্বাধীনতার জন্য আইনের অগণতান্ত্রিক ধারা বাতিলের দাবি সম্পাদক পরিষদের। প্রধানমন্ত্রীর সঙ্গে কাতারের শ্রমমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যোগ দেবেন একাধিক কর্মসূচিতে মাদক বৃদ্ধির অন্যতম কারণ খেলার মাঠ সংকুচিত হয়ে যাওয়া — বিদ্যুৎমন্ত্রী

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

dailydhakamail / ১৪১ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২৪ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ- দেশ বরন্য সাংবাদিকদের উপস্থিতিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় গুণীজনদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

গত (২৩ মে) শুক্রবার বিকেলে রাজধানী ঢাকা মিরপুর ১০ নম্বরে দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমানের সভাপতিত্বে জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন অনুষ্ঠানে বক্তব্য রাখেন মিরপুর উপ পুলিশ কমিশনার ইয়াসিনা ফেরদাউস তিনি বলেন- সংবাদ প্রকাশে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্য তথ্যের স্বচ্ছতা ও জনস্বার্থকে প্রাধান্য দিতে হবে।

এছাড়াও তিনি প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট সকল সাংবাদিক কলাকৌশলী ও সম্পাদক কে সুন্দরভাবে পত্রিকাটি পরিচালনা করার জন্য ধন্যবাদ জানান। মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাদ রোমন এ সময় বলেন, সাংবাদিকদের সঠিক সংবাদ প্রকাশ করতে হবে।

ঢাকা প্রেস ক্লাবের সভাপতি জাতীয় দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ পত্রিকার প্রধান সম্পাদক আওরঙ্গজেব কামাল জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার জন্য দোয়া কামনা করে বলেন,সাংবাদিকদের মৌলিক অধিকার বাস্তবায়ন করতে হবে।
সাংবাদিকদের সরকারী ভাবে সম্মানি ভাতা প্রদান করতে হবে।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন, সাংবাদিকদের মিথ্যা মামলা ও হয়রানি বন্ধ করতে হবে।

এ সময় মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান তার সমপনী বক্তব্যে বলেন,দৈনিক মাতৃজগত পত্রিকা কখনো অন্যায়ের সাথে আপোষ করিনি। আপনারা মাতৃজগত পত্রিকার পাশে থাকলে অবশ্যই দৈনিক মাতৃজগত পত্রিকা একটি আদর্শ নিরেপেক্ষ দৈনিকে পরিনত করবো তিনি আরও বলেন আজকের অনুষ্ঠানের অতিথিবৃন্দ সহ বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত সকল সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা সহ কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সাংবাদিক সুরক্ষা ফাউন্ডেশনের মহা-সচিব ও দৈনিক পাঞ্জেরির নির্বাহী সম্পাদক তালুকদার রুমি বলেন,দেশে গণতন্ত্র বাস্তবায়ন করতে হলে সাংবাদিকদের সাংবাদিকতার স্বাধীনতা দিতে হবে।

ঢাকা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন,আমরা সাংবাদিকদের উন্নয়নের কাজ করে যাচ্ছি।

মিরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক ড. আব্দুল্লাহ আল মামুন বলেন, যখন যে সরকার আসে তখন সে তার মত সাংবাদিকদের ব্যবহার করেন, এটা আর হতে দেওয়া হবে না।

এ সময় আরও বক্তব্য রাখেন মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস এম রুস্তম আলী, যুগ্ন আহ্বায়ক নুরুন্নবী ফরাজী মুক্তার।

বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও দৈনিক মাতৃজগত পত্রিকা’র সিনিয়র সহ সম্পাদক মাহিদুল হাসান সরকার।

দৈনিক মাতৃজগত পত্রিকার প্রধান সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এম এ এ সৌরভ খান।

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সহ-সভাপতি ও দৈনিক মাতৃজগত পত্রিকার নির্বাহী সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু।
বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সহ-সম্পাদক এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার শিহাব তালুকদার।

মিরপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইসরাফিল।
বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি এ, জেড, এম ওবায়দুর রহমান। শিক্ষা বিষয়ক সম্পাদক ওয়ারেস আহমেদ ভুইঁয়া তাপস,সাংগঠনিক সম্পাদক হায়দার খান নাগর।
ন্যাশনাল প্রেস সোসাইটির সভাপতি মেঃ সোহেল রানা, দৈনিক জনজাগরণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ শিহাব উদ্দিন।
দৈনিক খবর বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জাকির হোসেন মোল্লা। দৈনিক সোনালী খবর পত্রিকার সম্পাদক প্রকাশক মনিরুজ্জামান। বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের সভাপতি আজিজুল হাকিম,সহ সভাপতি মাহবুব উদ্দিন, সাধারণ সম্পাদক এটিএন শামসুজ্জামান।
বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম রাকিব।

জুলাই এক্টিভিস্ট ফোরামের কেন্দ্রীয় সম্পাদিকা শিরিন চৌধুরী।

বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সিনিয়র সহ-সম্পাদক মুহাম্মদ মতিন খন্দকার টিটু, সহ-সাধারণ সম্পাদক মোঃ শাহাদৎ হোসেন।
দৈনিক প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাইনুল ইসলাম পলাশ। ৭১ প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান। অপরাধের খোঁজ এশিয়ান টেলিভিশনের রিপোর্টার জুলহাস। দৈনিক মাতৃজগত পত্রিকার নীলফামারী জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম রাজু ।বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব মহিলা বিষয়ক সম্পাদিকা হাজেরা বিবি লাকী। দৈনিক ক্রাইম সংবাদের সিনিয়র ক্রাইম রিপোর্টার মোঃ শাহাদাত মোল্লা মোঃ মাসুম বিল্লাহ সুমন সহ বিভিন্ন জেলা উপজেলা থেকে আসা সাংবাদিকবৃন্দ ও মিরপুরের সকল সাংবাদিক প্রমূখ।

এ সময় সাংবাদিক নেতারা বলেন- সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনের সময় নানা ঝুঁকির মধ্যে দিয়ে সংবাদ সংগ্রহ করেন এবং পাঠকদের জন্য তা প্রকাশ করেন। সাংবাদিকরা জাতির দর্পণ এবং তারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সঠিক তথ্য দেশের মানুষের কাছে তুলে ধরে। তবে অনেক সময় দেখা যায় গণমাধ্যমে কোন একটি মহল হস্তক্ষেপ করে পেশাগত দায়িত্ব পালনে বিভ্রান্ত করে। তাদের প্রতি হুঁশিয়ার করে দেন সাংবাদিক নেতারা।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সমাজ সেবামূলক কাজে বিশেষ অবদান রাখায় গুণীজন সম্মাননা প্রদান ও মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় অনুষ্ঠানে অংশগ্রহণ করা মাতৃজগত পত্রিকার পাঠক, কলাকৌশলী সহ সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান

এ সময় অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন পলাশ তালুকদার
উল্লেখ্য অনুষ্ঠানটিতে সাংবাদিক, পুলিশ, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, কলামিস্টসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com