• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম
চরভদ্রাসনে ১০৫ পিস ইয়াবাসহ নারী আটক। টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১ চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে যুবকের ৬ মাসের কারাদণ্ড চৌহালীতে পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিস উদ্বোধন লন্ডনে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বগুড়ায় জিয়া সাইবার ফোর্সের ফ্রি মেডিকেল ক্যাম্প দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ডায়াবেটিস পরীক্ষা ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রাম জেলা বিএনপির পরিচ্ছন্নতা অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো হয়েছে: গণপূর্ত প্রতিমন্ত্রী উপনির্বাচনেও মোতায়েন থাকবে সেনাবাহিনী, ব্যবহার হবে আধুনিক প্রযুক্তি: ইসি ইউপি নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ সেন্টমার্টিনে ১৫০ নিম্ন আয়ের পরিবারের মাঝে কোস্ট গার্ডের ত্রাণ বিতরণ বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক

রায়গঞ্জে বস্তায় আদা চাষ পদ্ধতির মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত

dailydhakamail / ১৭৯ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১ জুন, ২০২৫

আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জঃ- কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায়- সিরাজগঞ্জের রায়গঞ্জে  বস্তায় আদা চাষ পদ্ধতির মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

হর্টিকালচার সেন্টার, খোকশাবাড়ি সিরাজগঞ্জের আয়োজনে,রবিবার (১’জুন-২০২৫ খ্রিঃ) দুপুর সাড়ে১২টার দিকে, রায়গঞ্জ  উপজেলার রৌহাতে কৃষক মোঃ মাসুদ রানা এঁর মাঠেতে  উক্ত কৃষকের মাঠ দিবস অনুষ্ঠানের  সভাপতিত্ব করেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের উপ-পরিচালক কৃষিবিদ আঃ জাঃ মুঃ আহসান শহীদ সরকার এসময়ে তিনি আলোচনায়  বলেন, আদা বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ উচ্চমূল্যের মসলা ফসল। আমাদের দেশে যে পরিমাণ আদা উৎপাদন করা হয় তা চাহিদার তুলনায় খুবই কম। ফলে বিদেশ থেকে আমদানী করতে হয়। একমাত্র বস্তায় আদা চাষের মাধ্যমেই আমরা আমাদের পারিবারিক চাহিদা মিটাতে পারি। বস্তায় আদা চাষের গুরুত্ব উল্লেখ করে তিনি আরো বলেন, এ পদ্ধতিতে আবাদি জমির প্রয়োজন হয় না। যে কোন পরিত্যাক্ত জায়গা, বসতবাড়ির চারদিকে ফাঁকা জায়গা, ছায়াযুক্ত স্থান, বাড়ির ছাদ কিংবা বারান্দায় সহজেই চাষ করা যায়। একই জায়গায় বার বার চাষ করা যায়। এ পদ্ধতিতে উৎপাদন খরচ অনেক কম। এ পদ্ধতিতে আদা চাষ করলে সাধারণত কন্দপঁচা রোগ হয় না, যদি কখনো রোগ দেখা যায় তখন গাছসহ বস্তা সরিয়ে ফেললে রোগ ছড়িয়ে পড়ার সম্ভবনা থাকে না।

উক্ত কৃষকের মাঠ দিবস অনুষ্ঠানে   কারিগরী আলোচক হিসেবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য)  কৃষিবিদ মোঃ মশকর আলী, হর্টিকালচার সেন্টার,  খোকশাবাড়ি, সিরাজগঞ্জের  সিনিয়র উদ্যানতত্ববিদ, কৃষিবিদ মোঃ শহিদুল ইসলাম, রায়গঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আব্দুর রউফ, অতিরিক্ত কৃষি অফিসার মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ। 

সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ শামছুল ইসলাম সহ অন্যান্যরা। 

এ সময়ে অনুষ্ঠানে আরও  অন্যান্য অতিথি, সুধীজন, এসএএও,  ১৫০ জন  কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com