• শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম
সংবাদ প্রকাশের জেরে জাতীয় সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদকসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ। জনসেবার প্রতিশ্রুতিতে এগিয়ে আবু সাঈদ (বাবু), কেন তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ভোটাররা? সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশীদ আর নেই। ভারত-বাংলাদেশের সুপরিচিত বিশিষ্ট কবি, সম্পাদিকা, প্রাবন্ধিক, কলামিস্ট, গল্পকার, ঔপন্যাসিক, কণ্ঠশিল্পী ও ছড়াকার মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প “নিস্তব্ধ মনের ব্যালকনি” উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর নামাজের ইমামতি করতে গিয়ে পালিয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামি গোলাম আজম পুনরায় গ্রেপ্তার হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন। জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া কমিটির উদ্যোগে সদস্যদের মাঝে আইডি কার্ড ও টি-শার্ট বিতরণ পুলিশ প্রটোকল ছাড়াই ব্যক্তিগত গাড়িতে আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল রামিসা ধর্ষণ-হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড। মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ইউএনওকে ‘আপা’ সম্বোধন করায় ৫০ হাজার টাকা জরিমানা। ডি-ফ্যাব নেতার অসুস্থ পিতাকে দেখতে হাসপাতালে এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ “ঈদের সৌহার্দ্যে ঐক্যের বার্তা: শাজাহানপুর বিএনপি নেতাদের সঙ্গে জেলা জিসাসের মতবিনিময়” শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মানবাধিকার ও সাংবাদিক নেতা সেহলী পারভীন প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে এম-ট্যাব ও বিএমটিএ বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় গাজীপুরে খাবার দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, ফুফা গ্রেপ্তার ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু আলমগীর হোসেন আটক।

যশোর বিআরটিএ’র সহকারী পরিচালক ওয়াজেদ দালাল চক্রকে নিয়ে অনিয়ম দুর্নীতি ও ঘুষের সাম্রাজ্য গড়ে তুলেছেন

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১১৮ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২ জুন, ২০২৫

নিউজ ডেস্ক:
বাংলাদেশ সড়ক পরিবহন কতৃপক্ষ (বিআরটিএ) যশোর কার্যালয়ের সহকারী পরিচালক (ইঞ্জি) এ এস এম ওয়াজেদ হোসেন যোগদান করার পর থেকে কর্মকর্তা এবং কর্মচারী ও দালাল চক্রকে নিয়ে রেকর্ড রুম থেকে শুরু করে অফিসের গুরুত্বপূর্ণ স্থান গুলোতে দালালদের কাজে লাগিয়ে অনিয়ম দুর্নীতি ও ঘুষের মহা সাম্রাজ্য গড়ে তুলেছেন। সহকারী পরিচালক ওয়াজেদ হোসেন, এর ক্ষমতার উৎসাহ কি এবং ক্ষমতার দাপট দেখিয়ে সেবা নিতে আসা গ্রাহকদের জিম্মি করে ট্রাক প্রতি ১৫০০/ টাকা ও প্রাইভেটকার প্রতি ১০০০/ টাকা ঘুষ নিয়ে ফিটনেস প্রদান করে থাকেন।

সহকারী পরিচালক ওয়াজেদ হোসেন এর আগে ময়মনসিংহে কর্মকর্তা হিসেবে থাকাকালীন ঘুষ ছাড়া কোন কাজ করতে না তিনি দুর্নীতির কারণে ময়মনসিংহে বেশ কয়েকটা অনিয়ম দুর্নীতি ও ঘুষ নেওয়ার প্রতিবেদন প্রকাশিত হয়। ময়মনসিংহে কর্মরত থাকা অবস্থায় অবৈধভাবে ডাবল ডেকার বাসের রেজিস্ট্রেশন প্রদান করেন, যার কোন আইনগত বৈধতা নেই। যশোর কার্যালয়ে আসার পর থেকে দুর্নীতি করতে একটুও পিছপা হননি, পরিচালক ওয়াজেদ হোসেনকে কয়েক বার এই দালাল চক্রকে নিয়ে অফিস কেন পরিচালনা করেছেন তিনি এবিষয়ে কথা বলতে গেলে তিনি বলেছেন যে আমার অফিসের মধ্যে কোন দালাল চক্র আছে কিনা আমার জানা নেই। তবে যদি দালাল চক্র সক্রিয় ভাবে কাজ করে তাহলে আমি নিজে প্রশাসন এনে দালাল চক্রকে ধরিয়ে দিব। অথচ সে নিজেই দালাল চক্রকে দিয়ে তার প্যানেল পরিচালনা করেন। কার্যালয়ের ভিতরে রেকর্ড রুম থেকে শুরু করে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ স্থানে দালালদের দিয়ে অফিস পরিচালনা করছেন। ওয়াজেদ হোসেনকে যতবার সাংবাদিকরা প্রশ্ন করেছেন ততবারই তিনি দালাল চক্ররের বিষয়টা এড়িয়ে যান। এই সহকারী পরিচালক ওয়াজেদ হোসেন তার নিজের কম্পিউটার সেকশন এর দায়িত্ব পালন করান দুই দালালকে দিয়ে। যে দুই দালাল তার সহকারী হিসেবে কম্পিউটারে কাজ করেন তাদের নাম, রফিক ও হাছান এই দুই দালালকে দিয়ে ওয়াজেদ হোসেনের সব ধরনের কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করান। ময়মনসিংহে যখন তিনি কর্মরত ছিলেন তখন অনিয়ম দুর্নীতি ও ঘুষের তথ্য প্রকাশিত হওয়ার কারণে তার, সি গ্রেড সার্কেলে বদলি হওয়ার কথা থাকলেও যে কোন কৌশল অবলম্বন করে তিনি যশোর বিআরটিএ কার্যালয়ে যোগদান করেন। কিন্তু বাংলাদেশ সড়ক পরিবহন কতৃপক্ষের নিয়ম অনুযায়ী যদি কোন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থেকে থাকেন সেই ক্ষেত্রে ওই কর্মকর্তার পানিশমেন্ট স্বরূপ ডিমোশন হয়। কিন্তু কি ভাবে সহকারী পরিচালক ওয়াজেদ হোসেন এর, এ গ্রেড সার্কেলের দায়িত্ব পালন করছেন। সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করে এই পরিচালক ওয়াজেদ হোসেন দালাল চক্রকে দিয়ে অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ চালিয়ে যাচ্ছে।

সরকারি নিয়ম অনুযায়ী যশোর বিআরটিএ কার্যালয়ে ৪ জন কম্পিউটার অপারেটর হিসেবে দায়িত্বে যারা রয়েছেন তারা হলো,মাহফুজা সিদ্দিকা, উচ্চমান সহকারী কম্পিউটার অপারেটর, মল্লিক মেহেদী হাসান, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, স্বপন কুমার দাস, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এই নিয়োগপ্রাপ্ত কম্পিউটার অপারেটর থাকা সত্ত্বেও কেন দুই দালালকে দিয়ে, সহকারী পরিচালক ও মোটরযান পরিদর্শকদের প্যানেলের কাজ করানো হয়।

পরবর্তী প্রতিবেদন চলমান রয়েছে


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com