• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম
সেন্টমার্টিনে ২০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কোস্ট গার্ডের তত্ত্বাবধানে সবুজায়ন উদ্যোগ; প্লাস্টিকমুক্ত সৈকত অভিযানে অংশ নিলেন পরিবেশ প্রতিমন্ত্রী অভাবের তাড়নায় ঘর ভাড়া পরিশোধে ৫০০ টাকায় মাথার চুল বিক্রি, ২ সন্তান নিয়ে রেললাইনে রেহানা পায়ে হেঁটে মক্কার পথে হজ পালনের জন্য নাটোরের দিনমজুর দুলাল, ভিসাবিহীন যাত্রায় সামনে কয়েক দেশের আইনি বাধা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম।

ঈদুল আজহাকে সামনে রেখে সিরাজগঞ্জে জমে উঠেছে পশুর হাট

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ২১০ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

 

মো ইয়াকুব আলী, স্টাফ রিপোর্টার ;

আগামী ০৭ জুন পবিত্র ঈদুল আজহা মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব কোরবানির ঈদ। এই ঈদকে সামনে রেখে সারা দেশের ন্যায় সিরাজগঞ্জেও জমে উঠেছে পশুর হাট। গরু, মহিষ ও ছাগল ক্রয় বিক্রয়ে ব্যাস্ত হয়ে উঠেছে ক্রেতা এবং বিক্রেতা।

সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চন্ডিদাসগাতী পশুর হাটে পশু ক্রয় বিক্রয় ছিল বেশ চোখে পড়ার মতো।

অসংখ্য ক্রেতা বিক্রেতা বেশ আনন্দের সাথেই তাদের চাহিদা মোতাবেক ক্রয় ও বিক্রয় করতে পারছে। যদিও সকালের দিকে তেমন ক্রেতা ছিলেন না একারণে তেমন একটা বিক্রি হয়নি। তবে দুপুরের পর থেকে ক্রেতাদের উপচে পড়া ভিড় চোখে পড়ার মতো ছিল । সেই সাথে বিক্রেতাদেরও অসংখ্য পশু হাটে আসে।

বেশ দূর দূরান্ত থেকে ক্রেতা ও বিক্রেতারা এই হাটে আসেন। বিক্রেতারা বলেন প্রতি বছরের তুলনায় এবার দাম একটু কম। কিন্তু ক্রেতারা বলছেন বিক্রেতারা তুলনামূলক ভাবে দাম বেশি চাচ্ছে। যার ফলে আমরা পশু ক্রয় করতে হিমশিম খেয়ে যাচ্ছি।

এ হাটে গরু, ছাগল ও মহিষ ছিল চোখে পড়ার মতো। গরুর দাম ৯০,০০০ হাজার টাকা থেকে শুরু করে প্রায় ৩,৫০,০০০ টাকা দামের গরু বিক্রি হচ্ছে। ছাগল ১২,০০০ হাজার টাকা থেকে ৪৫/৫০ হাজার টাকা পর্যন্ত।

স্থানীয় বাসিন্দা জনাব মাওলানা মুফতি কুতুবউদ্দিন সাহেব বলেন আমাদের এ-ই পশুর হাট একটি ঐতিহ্যবাহী হাট। এখানে দূর দূরান্ত থেকে আসা ক্রেতা ও বিক্রেতাদের জন্য থাকা খাওয়াসহ নিরাপত্তার সুব্যবস্থা রয়েছে। সেই সাথে পরিবহনেরও ভালো ব্যবস্থা রয়েছে। এজন্য ক্রেতা ও বিক্রেতারা নিরাপত্তার সাথে এই হাটে ক্রয় বিক্রয় করতে পারেন। এমন কি কেউ নিজেকে অনিরাপদ মনে করলে তার সার্বিক নিরাপত্তার ব্যবস্থা এখানে করা হয়।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com