• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
পায়ে হেঁটে মক্কার পথে হজ পালনের জন্য নাটোরের দিনমজুর দুলাল, ভিসাবিহীন যাত্রায় সামনে কয়েক দেশের আইনি বাধা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া

সিরাজগঞ্জে রাজমিস্ত্রির কাজ করে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া দুই শিক্ষার্থীর পাশে তারেক রহমান

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ১৬০ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

মো ইয়াকুব আলী তালুকদার,স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কয়ড়া চরপাড়া গ্রামের রাজমিস্ত্রির কাজ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থী এতিম ইমন ও রিপনের পাশে দাঁড়ালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।

রোববার (১ জুন) দুপুরে উল্লাপাড়া উপজেলার কয়রা চরপাড়া গ্রামে গিয়ে তারেক রহমানের পক্ষ থেকে ওই পরিবারকে নগদ অর্থ সহায়তা দেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জনাব মো সাইদুর রহমান বাচ্চু।

এ সময় তিনি বলেন, আমাদের চোখে পড়েছে এতিম ইমন ও রিপন রাজমিস্ত্রির কাজ করে পড়াশোনা করে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ও খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) সুযোগ পেয়েছেন। বিষয়টি আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নজরে আসে।

জনাব তারেক রহমান আমাদের বলেছেন, এ রকম পরিবারের পাশে বিএনপির থাকা উচিত। আমি জনাব তারেক রহমানের নির্দেশক্রমে আজকে এখানে এসেছি।
জনাব সাইদুর রহমান বাচ্চু আরও বলেন, রাজমিস্ত্রির কাজ করার পাশাপাশি যে, পড়াশোনা করেছে এটা কঠিন একটা চ্যালেঞ্জ। ওদের বই রাখার জায়গা নেই, বাড়িতে থাকার জায়গা পর্যন্ত নেই। এই অবস্থায় থেকে এমন সাফল্য সত্যি অবাক করার মতো।

এ ধরনের পরিবার যারা পড়াশোনায় আগ্রহী অর্থের অভাবে এদের পড়াশোনা যাতে থেমে না যায়, সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি জনাব আল-আমিন খান, সাধারণ সম্পাদক জনাব মুরাদুজ্জামান মুরাদ, উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব জনাব আজাদ হোসেন প্রমুখ।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com