• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
র‍্যাব বিলুপ্ত করে গেজেট, এসআরবি নামে যাত্রা শুরু রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় সিরাজগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ রৌমারী উপজেলার প্রখ্যাত আলেম মাওলানা আব্দুর রাজ্জাক মন্ডল : জীবন ও কর্ম টেকনাফের হোয়াইক্যংয়ে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে যুবকের আত্মহত্যা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে কোটালীপাড়ায় আলোচনা সভা অনুষ্ঠিত কাজিপুরের দুর্গম চরাঞ্চল নাটুয়ারপাড়ায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের উঠান বৈঠক সিরাজগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীর গোদাগাড়ীতে র‍্যাবের অভিযানে ৪০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার টেকনাফে মালয়েশিয়ায় পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার সিংড়ায় সরকারি সার বিক্রিতে অনিয়ম, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ডি.কে.বি.ইউ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি। সিরাজগঞ্জে পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইটভাটা মালিক ও অংশীজনদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছোনগাছা ইউনিয়নে দোয়া মাহফিল, মজিবর রহমান লেবুর বৃক্ষরোপণ, গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে: প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি বললেন, ‘আপনাদের ভালোবাসার ঋণ শোধ করার নয়’ উল্লাপাড়া বিজ্ঞান কলেজের মোমেনা আলী ছাত্রী হল নির্মাণে ৪০ লাখ টাকা অনুদান বেলকুচির যমুনায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ কামারখন্দে ২৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার টেকনাফের বাহারছড়ায় ৭২ ক্যান বিয়ারসহ দেলোয়ার আটক

ইটনা বাজারে ঈদুল আযহা উপলক্ষে ক্রেতা ও অন্যান্য পণ্যের জমজমাট বেচাকেনা

দৈনিক ঢাকা মেইল - DAILY DHAKA MAIL / ২৩৫ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৪ জুন, ২০২৫

 

মাহফুজুর রহমান ফরহাদ
ইটনা প্রতিনিধি, কিশোরগঞ্জ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কিশোরগঞ্জের ইটনা উপজেলার প্রধান বাজারে ক্রেতা বিক্রেতাদের ব্যস্ততা চোখে পড়ার মতো।

প্রতি বছর ঈদুল আযহাকে কেন্দ্র করে এেতার চাহিদা যেমন বাড়ে, তেমনি এ বছরও ব্যতিক্রম হয়নি। ঈদের বাকি আর মাত্র কয়েকদিন, এরই মাঝে বাজারজুড়ে ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতিতে জমে উঠেছে কেনাবেচা।

বাজার ঘুরে দেখা গেছে, রাস্তার ধারে ও ফুটপাতজুড়ে পসরা সাজিয়ে বসেছেন অনেক ক্রেতা বিক্রেতা।

পাশাপাশি কাপড়, কসমেটিকস, জুতা, পারফিউম, শিশুদের খেলনা এবং রান্নাবান্নার উপকরণসহ নানা Eid-centric পণ্যের দোকানে ভিড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে বিকালের দিকে আবহাওয়া অনুকূলে থাকায় মানুষজন পরিবার-পরিজন নিয়ে বাজারমুখী হয়েছেন।

বিক্রেতারা জানান, গত কয়েকদিন টানা বৃষ্টির কারণে বেচাকেনা ছিল খুবই কম। অনেকে আশঙ্কা করছিলেন, এবার হয়তো আশানুরূপ বিক্রি হবে না।

তবে আজকের আবহাওয়া পরিষ্কার থাকায় ক্রেতাদের আনাগোনা বেড়েছে, আর তার সঙ্গে বেড়েছে বিক্রিও। ক্রেতারাও জানিয়েছেন, শেষ মুহূর্তে বাজারে এলে তুলনামূলকভাবে ভালো মানের পণ্য ও ন্যায্য দামে কেনাকাটা সম্ভব হচ্ছে।

স্থানীয় এক এেতা বিক্রেতা জানান, “প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত দোকানে বসে থাকি। আগের দিনগুলোতে বিক্রি কম হলেও আজ বেশ ভালো বিক্রি হয়েছে। আশা করছি ঈদের আগের দুই-তিন দিন খুব ভালো যাবে।”

অপরদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাজার এলাকায় পুলিশ টহল ও নজরদারি বৃদ্ধি পেয়েছে।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সব মিলিয়ে পবিত্র ঈদুল আযহাকে ঘিরে ইটনা বাজারে বইছে উৎসবের আমেজ।

ঈদের আগের দিনগুলোতে এই চিত্র আরও প্রাণবন্ত হবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com