• সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম
শেরপুরে দুইটি চোরাই মোটরসাইকেলসহ দুই চোর গ্রেপ্তার গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও: তথ্যমন্ত্রী সিরাজগঞ্জের তাড়াশে ব্যবসায়ীর ওপর অতর্কিত হামলা ও টাকা লুটপাটের অভিযোগ নরসিংদীর পলাশে বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৩ বগুড়ায় খেজুরের গুদামে আগুন, নিয়ন্ত্রণে দুই ইউনিট সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর নির্দেশনা ত্রয়োদশ সংসদ নির্বাচন গণতন্ত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে: স্পিকার গাইবান্ধায় ৫ জনসহ সারাদেশে বজ্রপাতে ১৪ জনের মৃত্যু বজ্রপাতে চার গরুর মৃত্যু, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন বগুড়ায় এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে কলেজছাত্রী আটক শেরপুরে সনাতন ধর্মীয় অনুষ্ঠানে বাৎসরিক অধিবেশন অনুষ্ঠিত সামান্য পাওনা টাকার দাবিতে ঝরল প্রাণ, শেরপুরে বৃদ্ধ নিহত এসআই রোখসানাকে ‘ম্যাডাম’ সম্বোধন করায় যুবক আটক, মুচলেকায় মুক্তি। অব্যবহৃত ২০০ সরকারি ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী অপতথ্য মোকাবিলায় ইউনেসকোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী নোয়াবের সঙ্গে বৈঠক: সংবাদপত্রের স্বাধীনতার প্রতি দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী ঢাকার প্রথম নারী ডিসি হলেন ফরিদা খানম পরিবহনের নতুন ভাড়া নির্ধারণে সিদ্ধান্ত বৃহস্পতিবার: সড়কমন্ত্রী

বগুড়ায় র‌্যাবের অভিযানে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

dailydhakamail / ১০৪ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৪ জুন, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :- র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্পের একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে হত্যা মামলার এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার ( ৩ জুন) দিবাগত রাত সাড়ে দশটার দিকে গোপন সংবাদ এর ভিক্তিতে বগুড়া সদর থানাধীন মাটিডালি বিমান মোড় শাখারিয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, ৬ আগষ্ট ২০২৪ ইংরেজি সকালে বগুড়া সদর উপজেলার মাটিডালি বিমান মোড় এলাকার শাখারিয়ায় একটি ক্লাব ও মসজিদ নির্মাণকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে মোঃ রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে বগুড়া সদর থানায় হত্যা মামলা দায়ের করেন, ওই মামলার মোঃ বাবলুসহ ৫ জনকে আসামি করা হয়।

প্রাথমিক তদন্তে বাবলুকে পলাতক হিসেবে চিহ্নিত করে র‌্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, তিনি শাখারিয়া দক্ষিণপাড়ায় তাহার নিজ এলাকায় অবস্থান করছেন।

র‌্যাব-১২ এর অধিনায়কের নির্দেশে মঙ্গলবার (৩ জুন) রাত ১০টার দিকে র‌্যাবের একটি চৌকস দল ওই এলাকায় গোপন সংবাদের ভিক্তিতে অভিযান পরিচালনা করে বাবলুকে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত আসামি শাখারিয়া দক্ষিণ পাড়া এলাকার মৃত বুলবুলের ছেলে।

গ্রেপ্তারের পর বাবলুকে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

হত্যা মামলার পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে ও এ ধরনের কার্যক্রম ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

র‌্যাব- ১২ কে তথ্য দিন-মাদক, অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com