• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
কেনা দামের থেকে কমে তেলের দাম সমন্বয় করেছি: জ্বালানিমন্ত্রী এলপিজির দাম নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে সরকার: সংসদে জ্বালানি মন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন জ্বালানি মন্ত্রী ও প্রতিমন্ত্রী শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকায় আসছে ডাটাবেজ: তথ্যমন্ত্রী বাস ভাড়া বৃদ্ধিতে ১৫ পয়সার প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর চাহিদা পূরণ সম্ভব: জ্বালানিমন্ত্রী শেরপুরে বিএনপি কর্মী মতিন হত্যার ২৯ মাসেও বিচার মেলেনি ঢাকা শহরে আমার কোনো বাড়ি নেই, বাবার ফ্ল্যাটেই থাকি: স্পিকার হাফিজ ইসালে সওয়াব মাহফিলে দোয়া ও স্মরণে ভাসলেন মরহুম মইনুল মাস্টার নতুন বাংলাদেশ বিনির্মাণে অসহায় ও ভূমিহীনদের উন্নয়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকার দুই সিটিসহ চার সিটিতে রোববার থেকে হাম টিকাদান শুরু দৈনিক মানবাধিকার প্রতিদিনের প্রতিনিধি সম্মেলনে: ন্যায় প্রতিষ্ঠায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ঢাকা প্রেসক্লাবের সভাপতির ইস্ট লন্ডনে যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের সফল বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক দড়ি বেয়ে মসজিদে যাওয়া প্রায় ১২০ বছর বয়সী অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান আর নেই। সাতক্ষীরায় সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণ আমরা সব ধর্মের মানুষকে এক চোখে দেখি: প্রধানমন্ত্রী বগুড়া সদর উপ-নির্বাচনে ধানের শীষের প্রার্থী বাদশার পক্ষে জেলা জিসাসের ব্যাপক গণসংযোগ প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হলেন মাহদী আমিন ও ছালেহ শিবলী

নাটোরে ৫ লাখ টাকা ঘুষ চাওয়ার অভিযোগে এসআই জাফর মৃধা বরখাস্ত

dailydhakamail / ৯২ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৪ জুন, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : নাটোরে একটি মামলা থেকে আমেরিকা প্রবাসীর নাম বাদ দেওয়ার নামে ঘুষ চাওয়ার অভিযোগে নাটোর জেলার গুরুদাসপুর থানার উপপরিদর্শক (এসআই) জাফর মৃধাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

নাটোর জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আমেরিকা প্রবাসী রাসেল হোসাইন গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের বাসিন্দা ও বীর মুক্তিযোদ্ধা মোঃ রবিউল করিমের ছেলে।

জানা গেছে, গত ১৬ মে গুরুদাসপুর পৌরসদরের চাঁচকৈড় বাজারে ফরিদ মোল্লার ছেলে রুবেল মোল্লাকে মারধর করে দুবৃর্ত্তরা, এ ঘটনায় রুবেলের বাবা আমেরিকা প্রবাসী রাসেল হোসাইনকে প্রধান আসামী করে থানায় একটি মামলা করেন। এ ঘটনায় করা মামলার তদন্তের দায়িত্ব পান এসআই জাফর মৃধা।

মামলা থেকে আমেরিকা প্রবাসী রাসেল হোসাইনের নাম প্রত্যাহারের শর্তে তার ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজারের কাছে ৫ লাখ টাকা ঘুষ দাবী করেন তিনি।

তদন্ত করতে চাঁচকৈড় বাজারে প্রবাসীর দুটি ব্যবসা প্রতিষ্ঠানে যান এসআই। কথা বলেন ব্যবসা প্রতিষ্ঠানের দেখভাল ও ম্যানেজারের দায়িত্বে থাকা গোলাম রাব্বির সঙ্গে। কথোপথনে প্রবাসীর নাম প্রত্যাহারের কথা বলেন তিনি। পরে ২ জুন মুঠোফোনে প্রবাসী আসামির নাম প্রত্যাহারে পাঁচ লাখ টাকা ঘুষ দিতে হবে বলে জানান।

বিষয়টি সামাজিকভাবে জানাজানি হলে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর কর্তৃপক্ষ এসআই জাফর মৃধাকে সাময়িক বরখাস্ত করে নাটোর সদরের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। ইতোমধ্যে তার বিরুদ্ধে অভিযোগের পেক্ষিতে তদন্ত চলছে।

পুলিশ সূত্রে জানা যায়,
ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে থানার উপপরিদর্শক (এসআই) জাফর মৃধাকে নিজ কর্মস্থল থেকে সরিয়ে নাটোর সদরের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

নাটোর জেলা পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন,
পুলিশ সদস্য হিসেবে কারও ঘুষ নেওয়ার অভিযোগ খুবই গর্হিত। আনিত অভিযোগে প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তদন্তে তিনি দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com