• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম
পায়ে হেঁটে মক্কার পথে হজ পালনের জন্য নাটোরের দিনমজুর দুলাল, ভিসাবিহীন যাত্রায় সামনে কয়েক দেশের আইনি বাধা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত পাঁচবিবিতে খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার ২৬৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন আয়েশা, চোখের জলেই লিখলেন উত্তরপত্র বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের ১০ম ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা বগুড়ায় ২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ‘মাদক সম্রাজ্ঞী’ বেহুলা ও বিথীসহ গ্রেফতার ৩ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা পাঁচবিবির ইউএনও কাশপিয়া তাসরিন: একাই সামলাচ্ছেন একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব, প্রশংসায় মুখর এলাকাবাসী বগুড়া মুদ্রণ শিল্প শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত অব্যবহৃত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিল উপজেলা প্রশাসন। নন্দীগ্রামে বিএনপি নেতার ওপর হামলা: সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ বিচার ও অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জাতীয় মানবাধিকার সংস্থার সেহলী পারভীন-ই হিউম্যান এইডের প্রতিষ্ঠাতা মহাসচিব — মহামান্য সুপ্রিম কোর্ট সহকর্মীর অসদাচরণের অভিযোগে নিরাপত্তাহীন প্রধান শিক্ষিকা, নিরপেক্ষ তদন্তের দাবি ভবানীপুরে চলাচলের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে এলাকাবাসী প্রসববেদনা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নিহত অন্তঃসত্ত্বা নারী নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনের বিশেষ সম্মাননা পেলেন শ্রীমঙ্গলের কৃতি সন্তান ফারুক খাঁন সঠিক কাজটি করছি বলেই আমাদের সমালোচনা-আলোচনা হয়: মীর শাহে আলম। উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর গভীর শোক ও দুঃখ প্রকাশ শিক্ষক ও বিএনপি নেতা আরিফুর রহমান মিল্টন মাস্টারের ইন্তেকালে চরভৈরবীতে শোকের ছায়া

হরিরামপুরে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, প্রাণনাশের হুমকি

dailydhakamail / ২৪৫ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ৯ জুন, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ-মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় দৈনিক বাংলাদেশ টুডে-এর উপজেলা প্রতিনিধি ও হরিরামপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবেদ হাসান আবেদের ওপর প্রকাশ্যে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

রোববার (৮ জুন) রাত আটটার পর উপজেলার লেছড়াগঞ্জ বাজারের একটি দোকানে এ হামলা চালানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার শুরু আন্ধারমানিক বাজারে মোটরসাইকেল পার্কিংকে কেন্দ্র করে দড়িকান্দি এলাকার সুমনের সঙ্গে উপজেলা ছাত্রদলের সাবেক নেতা বাবুর কথাকাটাকাটি থেকে। পরিস্থিতি মিটমাট করে আবেদ হাসান পাশের লেছড়াগঞ্জ বাজারে টিটুর দোকানে বসে থাকলে, হঠাৎই বাবু, নাজমুল, শাকিল মোল্লা, অনিকসহ ৪০-৫০ জনের একটি দল সেখানে গিয়ে অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা চিৎকার করে বলে, তুই প্রেসক্লাবের সেক্রেটারি হইছস তো কি হইছে? তোকে মাইরা ফেলুম। এরপর তাকে বেধড়ক মারধর করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মানিকগঞ্জ মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

আহত সাংবাদিক আবেদ হাসান বলেন, আমি কোনো ধরনের উত্তেজনায় ছিলাম না, বরং বিরোধ মিটিয়ে চলে গিয়েছিলাম। হঠাৎ করে তারা এসে আমার ওপর হামলা চালায় এবং প্রাণনাশের হুমকি দেয়। তিনি জানান, হামলাকারীদের বিরুদ্ধে তিনি হরিরামপুর থানায় লিখিত অভিযোগ করবেন।

এ বিষয়ে হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোমিন খান বলেন, বিষয়টি লোকমুখে শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাংবাদিকের ওপর এমন বর্বরোচিত হামলার ঘটনায় এলাকায় নিন্দার ঝড় উঠেছে। সাংবাদিক সমাজ ও সচেতন মহল দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


এই বিভাগের আরও খবর

BROWSE BY TAG

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com